সৌরভের সামনে নিখুঁত লাফে অনবদ্য ক্যাচ, 'ফিট' রোহিত কি বিরাটের সঙ্গে অজি সফরে যাচ্ছেন?

সৌরভের সামনে নিখুঁত লাফে অনবদ্য ক্যাচ, কতটা ফিট রোহিত, বিরাটের সঙ্গে অজি সফরে যাচ্ছেন?

বিরাটের সঙ্গে অস্ট্রেলিয়া সফরের জন্য উড়ে যেতে পারেন রোহিত শর্মা। হিটম্যানকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এই স্বস্তির খবর শোনা যাচ্ছে। সরকারি ভাবে ঘোষণা করা না হলেও রোহিতের চোটের রিপোর্ট হাতে পাওয়ার পর রোহিতকে নিয়ে নির্বাচকরা এই সিদ্ধান্তেই আসতে চলেছেন বলে জানা যাচ্ছে।

রোহিতের চোট

রোহিতের চোট

আইপিএলের মাঝে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া সুপার ওভারের ম্যাচে তিন সপ্তাহ আগে হিটম্যান হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে পড়েন। যারপর তাঁকে ঘিরে সরগরম ভারতীয় ক্রিকেট।

কত ম্যাচ আইপিএলের বাইরে হিটম্যান

কত ম্যাচ আইপিএলের বাইরে হিটম্যান

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর রোহিত ৪ ম্যাচ বাইরে ছিলেন। যার মধ্যে ভারতের অস্ট্রেলিয়া সফরে দল ঘোষণা হয়। চোট ইস্যুতে অস্ট্রেলিয়া সফরে তিন সিরিজেই হিটম্যানকে নির্বাচকরা দলের বাইরে রাখেন।

কবে মাঠে ফিরলেন রোহিত

কবে মাঠে ফিরলেন রোহিত

চার ম্যাচ বিশ্রামে থেকে সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০ অভিযানে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ লিগ ম্যাচ রোহিত মাঠে ফেরেন। প্রত্যাবর্তনের পর হিটম্যান বড় রান না পেলেও ম্যাচ শেষে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে তিনি জানান।

প্রত্যাবর্তনের পর রোহিতকে দেখে চোট নিয়ে কী আন্দাজ

প্রত্যাবর্তনের পর রোহিতকে দেখে চোট নিয়ে কী আন্দাজ

চোট সারিয়ে আইপিএলে প্রত্যাবর্তনের পর হিটম্যান এখনও পর্যন্ত ৪০ ওভার ফিল্ডিং করেছেন। ফাইনালে আরও ২০ ওভার অর্থাৎ অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে মোট ৬০ ওভার ফিল্ডিং করছেন। ফলে হিটম্যানকে দেখে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তাঁর মধ্যে কোনও জড়তা রয়েছে, এমন কোনও ইঙ্গিত মেলেনি।

সৌরভের সামনে নিখুঁত লাফে অনবদ্য ক্যাচ

সৌরভের সামনে নিখুঁত লাফে অনবদ্য ক্যাচ

হিটম্যানে ফিটনেস ও অজি সফর নিয়ে ভারতীয় ক্রিকেট যখন সরগরম তখন প্রথম কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে দুরন্ত ক্যাচে নিজের ফিটনেস প্রমাণ দিয়েছেন রোহিত। নিখুঁত লাফে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারের ক্যাচ দিয়ে তাঁকে সাজঘরে ফেরান হিটম্যান। মাঠে বসে রোহিতের নিখুঁত ক্যাচে শ্রেয়সকে আউট করা দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাটের সঙ্গে অজি সফরে যাচ্ছেন?

বিরাটের সঙ্গে অজি সফরে যাচ্ছেন?

বোর্ডের এক কর্তার মতে, রোহিতের অজি সফরে যাওয়া নিয়ে আশা তৈরি হয়েছে। ১১ নভেম্বর ভারতীয় দলের সঙ্গে রোহিত শর্মা অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন। সেক্ষেত্রে ওডিআই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও পরবর্তী দুই সিরিজ খেলতে পারেন তিনি। ২৭ নভেম্বর প্রথম ওডিআই দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে।

ছবি সৌজন্যে সৌরভের ইনস্টাগ্রাম

{quiz_415}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+