মেয়েদের আইপিএলের সূচি প্রকাশ, কবে থেকে শুরু টুর্নামেন্ট, ফাইনাল কবে জেনে নিন
মেয়েদের আইপিএলের সূচি প্রকাশ, কবে থেকে শুরু টুর্নামেন্ট, ফাইনাল কবে জেনে নিন
আমিরশাহীর তিন মাঠে জমজমাট আইপিএল ২০২০। ছেলেদের আইপিএল শনিবারই তৃতীয় সপ্তাহ পেরিয়ে আজ চতুর্থ সপ্তাহে পা রাখল। ছেলেদের পাশাপাশি এবছর মেয়েদের আইপিএলে ঘিরেও উন্মাদনা রয়েছে।করোনা পরিস্থিতে ছেলেদের আইপিএল হলেও শুরুতে মেয়েদের আইপিএল নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত মেয়েদের আইপিএল ২০২০ হচ্ছেই বলে জানিয়ে দেন। এদিন মেয়েদের আইপিএল ২০২০-র এবার সরকারিভাবে সূচি ঘোষণা হয়ে গেল।

মেয়েদের আইপিএলে কটি দল
মেয়েদের আইপিএলে তিনটি দল থাকছে। সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দল আমিরশাহীতে মেয়েদের আইপিএল ২০২০ খেলবে।

অধিনায়ক কারা
সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দলে যথাক্রমে হরমনপ্রিত কউর, স্মৃতি মান্ধনা ও মিতালি রাজ অধিনায়কত্ব করবেন। প্রসঙ্গত করোনা পরবর্তী সময় মেয়েদের আইপিএল দিয়ে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা মাঠে ফিরতে চলেছেন। বাংলার ঝুলন গোস্বামী স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রেলব্লেজার্স দলে খেলবেন।

কটি ম্যাচের টুর্নামেন্ট হচ্ছে
এবছর আমিরশাহীর মাঠে আয়োজিত মহিলাদের আইপিএলে চারটি ম্যাচ হবে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন। থাইল্যান্ডের নত্তহাকম চন্তমকে খেলতে দেখা যাবে।

মেয়েদের আইপিএল শুরু কবে
৪ নভেম্বর থেকে এবছর মেয়েদের আইপিএল ২০২০ টুর্নামেন্ট শুরু। ৪ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সুপারনোভাাজ বনাম ভেলোসিটির ম্যাচ দিয়ে মহিলা আইপিএলে ঢাকে কাঠি।

টুর্নামেন্টের সূচি ও ফাইনাল ম্যাচ কবে
এরপর ৫ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্সের ম্যাচ রয়েছে। ৭ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় ট্রেলব্লেজার্স সুপারনোভাসের বিরুদ্ধে খেলবে। ৯ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications