আইপিএল ২০২০ : কেকেআরের নেটে রাসেলের নেটে ভাঙল ক্যামেরার লেন্স! ভিডিও ভাইরাল

আইপিএল ২০২০ : কেকেআরের নেটে রাসেলের নেটে ভাঙল ক্যামেরার লেন্স! ভিডিও ভাইরাল

আইপিএল ২০২০-তে নামতে চলেছেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেটে তাঁর ঘোষণা দিয়েই দিলেন ক্যারিবিয়ান টর্নেডো। জোরালো শটে ক্যামেরার লেন্স ভেঙে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের হয়ে লড়াইয়ের মঞ্চ তৈরি করে ফেললেন দ্য মাসেল ম্যান।

লেন্স ভাঙলেন রাসেল

লেন্স ভাঙলেন রাসেল

মুম্বই ইন্ডিয়ান্সের চ্যালেঞ্জ সামলাতে তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ভাল কিছু করার লক্ষ্যে নিবিড় অনুশীলনে মগ্ন দলের ক্রিকেটাররা। নেটে নিয়মিত ব্যাটিং অনুশীলন করে চলেছেন আন্দ্রে রাসেলও। এক এক করে ঝালিয়ে নিচ্ছেন আস্তিনে লুকিয়ে থাকা সবকটি বড় শট। তা করতে গিয়েই নেট সংলগ্ন ক্যামেরার লেন্স ভেঙে ফেললেন ক্যারিবিয়ান টর্নেডো।

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নেটে ব্যাট করতে নেমে কখনও তুলে তো কখনও মাটি ঘেঁষা শট গুলি ঝালিয়ে নিচ্ছেন কেকেআরের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। নেটের ধারে বসানো এক ক্যামেরায় রাসেলের অনুশীলন ক্যামেরাবন্দি করা হচ্ছিল। আচমকাই তাঁর একটি গ্রাউন্ডার শট ক্যামেরার লেন্সে আঘাত করলে, প্রবল শব্দ করে সেটি টুকরো হয়ে যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেকেআর ফ্যানদের আশা

কেকেআর ফ্যানদের আশা

নেটে জোরালো শটে যে ক্যামেরা ভেঙেছেন আন্দ্রে রাসেল, সেভাবে তিনি প্রতিপক্ষের বোলিং বিভাগকেও টুকরো করবেন বলে আশা কেকেআর ফ্যানদের। এবারও ক্যারিবিয়ান অল-রাউন্ডারের কাছ থেকে বিধ্বংসী পারফরম্যান্স দেখতে চান ক্রিকেট প্রেমীরা।

প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স

প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর অভিযান শুরু করছে কেকেআর। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে মরিয়া দীনেশ কার্তিকরা। সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+