শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের সকলেই কঠোর নিভৃতবাসে, মুড শেয়ার করল বিসিসিআই

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে দ্বীপরাষ্ট্রে। রাহুল দ্রাবিড়ই যে কোচ হিসেবে যাবেন সে কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের সকলেই কঠোর নিভৃতবাসে

হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গেই ইংল্যান্ড সফরে টেস্ট দলের সঙ্গে রয়েছেন ভরত অরুণ ও বিক্রম রাঠোর। সে কারণেই দ্রাবিড়কেই কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলে কোচিং করিয়েছেন। সিনিয়র দলের সঙ্গে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ছিলেন ২০১৪ সালের ইংল্যান্ড সফরে। ফলে সিনিয়র দলে কোচিংয়ের নিরিখে শ্রীলঙ্কাতেই দ্বিতীয় ইনিংস খেলবেন দ্রাবিড়।

শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলের সকলেই কঠোর নিভৃতবাসে, মুড শেয়ার করল বিসিসিআই

এরই মধ্যে মুম্বইয়ে টিম হোটেলে শ্রীলঙ্কাগামী দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা কঠোর নিভৃতবাসে রয়েছেন গতকাল থেকে। সাত দিন হোটেলে ঘরের মধ্যে বন্দি অবস্থাতেই থাকতে হবে। সাত দিন পর শুরু হবে আরও সাত দিনের সফট কোয়ারান্টিন। তখন ইন্ডোরে অনুশীলনের সুযোগ মিলবে। টিম হোটেলে ক্রিকেটাররা যে ফুরফুরে মেজাজেই রয়েছেন তা স্পষ্ট বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ার পোস্টেই।

২৮ জুন ভারতীয় দল শ্রীলঙ্কা পৌঁছাবে। সেখানে তিন দিন কঠোর নিভৃতবাসে কাটানোর পর জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আলাদা আলাদা সময়ে ৪ জুলাই অবধি ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি মিলবে। তারপর থেকে স্বাভাবিকভাবেই অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। কলম্বোয় তিনটি প্রস্তুতি ম্যাচও নিজেদের মধ্যে খেলার কথা রয়েছে ভারতের সীমিত ওভারের এই দলের। তারকা ক্রিকেটাররা বেশিরভাগই ইংল্যান্ড সফরে থাকায় একঝাঁক নতুন মুখ ভারতীয় দলে প্রথম ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে। একদিনের সিরিজের ম্যাচগুলি হবে ১৩, ১৬ ও ১৮ জুলাই। টি ২০ সিরিজের খেলাগুলি হবে ২১, ২৩ ও ২৫ জুলাই। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+