Indian Cricket Team: নতুন স্পনসর পেল টিম ইন্ডিয়া, কত টাকার চুক্তি হল বিসিসিআইয়ের সঙ্গে?
বিশ্বকাপের বছরে স্পনসরহীন ছিল ভারতীয় ক্রিকেট। আর্থিক সমস্যার কারণে চুক্তি শেষের আগে টিম ইন্ডিয়া থেকে স্পনসরশিপ তুলে নিয়েছিল বাইজুস। ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট দলের জার্সিতে দেখা যাচ্ছিল না কোনও সংস্থার লোগো। বিশ্বকাপের আগে শূন্যস্থান পূরণ করল বিসিসিআই। কিট স্পনসরের পর এবার টাইটেল স্পনসরও পেয়ে গেল বিসিসিআই।
কারা হল টিম ইন্ডিয়ার নতুন স্পনসর? সরকারিভাবে বোর্ড জানাল, একটি অনলাইন গেমিং অ্যাপ (ড্রিম ইলেভেন) ভারতীয় দলের মূল স্পনসর হল। সূত্রের খবর, এই অন লাইন গেমিং সংস্থার সঙ্গে চুক্তির অঙ্ক বাইজুস থেকে বিসিসিআই যে আয় করত তার চেয়ে কম হতে চলেছে।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে ড্রিম ইলেভেনের। বিসিসিআই চাইছিল নূন্যতম ৩৫০ কোটি টাকা। সেই চাহিদা অবশ্য পূরণ করছে নতুন স্পনসর কোম্পানি। গত ২০১৮ সাল থেকে ভারতীয় দলের স্পনসর হিসাবে ছিল বাইজুস সংস্থা।
বাইজুসের সঙ্গে আগের চুক্তিতে বিসিসিআই প্রতিটি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য প্রায় ৫.৫ কোটি টাকা আয় করত। তবে লোগোর অবস্থানের কারণে, আইসিসি ম্যাচে মূল্য ১.৭ কোটি টাকায় নেমে আসে।
অনলাইন এই গেমিং অ্যাপটির সঙ্গে বোর্ডের সম্পর্ক নতুন নয়।
বিগত কয়েক বছর ধরেই তাঁরা ভারতীয় ক্রিকেটে বিনিয়োগ করছে। ২০২০ সালে আইপিএলের মূল স্পনসরও ছিল তারা। এবার তারাই ভারতীয় ক্রিকেট বোর্ডেরও স্পনসর হতে চলেছে। বিশ্বকাপের আগে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এবার জার্সি স্পনসর হিসেবে থাকবে ড্রিম ইলেভেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে।

শোনাযাচ্ছে নতুন চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজে প্রতি ম্যাচে তারা দেবে ৩ কোটি টাকা এবং আইসিসির প্রতিযোগিতায় তারা দেবে ১ কোটি টাকা। আসন্ন ক্যারিবিয়ান সফরেই নতুন স্পনসর নিয়ে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্ট সিরকিজে নামবে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়ার জার্সিতে থাকবে নতুন স্পনসর কোম্পানির ছবি। ৯০-এর দশকে সাহারা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে প্রায় এক দশক ধরে উইলস এবং আইটিসি ছিল জার্সি স্পনসর। এটাই সবচেয়ে দীর্ঘতম চুক্তি ছিল। এরপর কখনও স্টার, কখনও বা ভিভোর মতো সংস্থা টিম ইন্ডিয়ার মূল স্পনসর হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications