আইসিসির টেস্ট ক্রমতালিকায় ফের শীর্ষ স্থান অর্জন করলেন রবীন্দ্র জাডেজা

আইসিসির টেস্ট ক্রমতালিকায় ফের শীর্ষ স্থান অর্জন করলেন রবীন্দ্র জাডেজা

আইসিসি'র সদ্য প্রকাশিত টেস্টে অলরাউন্ডারদের ক্রমতালিকায় ফের শীর্ষ স্থানে উঠে এলেন রবীন্দ্র জাডেজা। জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন জাডেজা।

আইসিসির টেস্ট ক্রমতালিকায় ফের শীর্ষ স্থান অর্জন করলেন রবীন্দ্র জাডেজা

ডিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন রবীন্দ্র জাডেজা। টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন জাডেজা। জাডেজার এই দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থেকেছিল মোহালি। বিরাট কোহলির শততম টেস্টে নিজের ঝলক দেখিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। যদিও দ্বিতীয় টেস্টে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি জাডেজা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন জাডেজা। দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট পেয়েছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী জেসন হোল্ডারকে সরিয়ে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। দু'সপ্তাহ আগে আইসিসি'র প্রকাশিত অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছিলেন জাডেজা। কিন্তু তাঁকে সরিয়ে তার কিছু দিন পরই ফের শীর্ষ স্থান দখল করে নেন হোল্ডার।

দীর্ঘ দিন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। ২০২১-এর ফেব্রুয়ারি থেকে শীর্ষ ছিলেন ক্যারিবিয়ান নক্ষত্র। এই নিয়ে তৃতীয় বার অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান দখল করলেন রবীন্দ্র জাডেজা। ২০১৭ সালের অগস্টে প্রথম বার আইসিসির বিচারে বিশ্বের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি অর্জন করেছিলেন জাডেজা। যদিও তা ক্ষণস্থায়ী ছিল। এক সপ্তাহের জন্যই এই খেতাব ছিল তাঁর কাছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একটি ম্যাচে দেড়শোর বেশি রান এবং ৯টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রবীন্দ্র জাডেজা। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ব্যাট হাতে দেড়শোর বেশি রান এবং পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন জাডেজা।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৪৫ এবং ৩৭ করেছেন হোল্ডার। প্রথম টেস্টে তিনটি উইকেট পেয়েছেন ক্যারিবিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে ১২ রান করেছে জেসন এবং একটি উইকেট সংগ্রহ করেছেন তিনি।

৩৮৫ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছে রবীন্দ্র জাডেজা। ৩৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জেসন হোল্ডার। তৃতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+