Ind vs WI 2nd ODI: রোহিত-বিরাট বিশ্রামে, নেতৃত্বে হার্দিক, ভারতকে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ, দুই দলেই বদল
Ind vs WI 2nd ODI: বার্বাডোজের ব্রিজটাউনে একদিনের সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে খেলতে নামছে ভারত। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে কেনসিংটন ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আজকের ম্যাচে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারত এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। দলে এসেছেন অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসন।

রোহিত ও বিরাট টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবেন না। হার্দিক টসের পর বলেছেন, ওয়ার্কলোড ম্যানেজ করতেই এই দুই ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত। তাঁরা টানা খেলছেন। তাই তৃতীয় ম্যাচে তাঁরা যাতে ফ্রেশ থেকে খেলতে পারেন সেটাই নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। যদিও বিশ্বকাপের বছরে এভাবে আন্তর্জাতিক ম্যাচ না খেলা কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন থাকছেই।

প্রথম ওডিআইয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল ২৩ ওভার। ভারত ২২.৫ ওভারে রান তুলে নেয়। বিরাট ব্যাট করতে নামেননি। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর সাতে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। তারপরও আজকের ম্যাচে তাঁরা বিশ্রাম নিলেন। বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করার আগে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে সুযোগ দিল ভারত। কিন্তু রোহিত-বিরাটের বিশ্রাম ঘিরে থাকছে প্রশ্ন।
ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। শুভমান গিল ও ঈশান কিষাণ ওপেন করবেন। তিনে নামবেন সঞ্জু স্যামসন। রবীন্দ্র জাদেজার পাশাপাশি অক্ষর প্যাটেলকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট। বৃষ্টিতে খেলা ব্যাহত না হলে ভারতের আজই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ চাইবে সিরিজ জিইয়ে রাখতে।
ক্যারিবিয়ান একাদশেও রদবদল হয়েছে। রভম্যান পাওয়েল ও ডমিনিক ড্রেকস আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন। দলে এসেছেন আলজারি জোসেফ ও কেসি কার্টি।
ভারত- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার
ওয়েস্ট ইন্ডিজ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, শেই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়াহ, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, জেডেন সিলেস।
-
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
স্যামসনের দুর্দান্ত শতরান, দিল্লির বিরুদ্ধে আইপিএলে এই মরসুমের প্রথম জয় পেল চেন্নাই -
আশা ভোঁসলে প্রয়াত: ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তি গায়িকার -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
চন্দ্র কুমার বসুর তৃণমূলে যোগ, বললেন, 'বিজেপিতে যাওয়া ঐতিহাসিক ভুল'











Click it and Unblock the Notifications