IND vs BAN: ছন্দে ফিরেই নির্বাচকদের বার্তা দিলেন ঈশান? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা ক্রিকেটারের বক্তব্য
শৃঙ্খলাজনিত ইস্যুতে বিগত কয়েক মাস ধৱেই জাতীয় দলে ব্রাত্য ঈশান কিষাণ। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি ঝাড়খণ্ডের তরুণ তুর্কিকে। সাম্প্রতিক সময়ে বুচি বাবু হোক বা দলীপ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করছেন ঈশান। ফের কি ভারতীয় দলের দারজা খুলতে চলেছে ঈশানের জন্য? তবে তার আগেই নির্বাচকদের বার্তা দিলেন ২২ গজে এবং সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে ইন্ডিয়া বি-এর বিরুদ্ধে দলীপ ট্রফি ম্যাচে ইন্ডিয়া সি-এর হয়ে ব্যাট করার ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ঈশান কিষাণ। তিনি তার পোস্টের ক্যাপশন লিখেছেন, 'অসমাপ্ত ব্যবসা।' ইশানের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর তারপরেই এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ক্রিকেট দুনিয়ায় একাংশ মনে করছে, নির্বাচকদেরই বার্তা দিয়েছেন ঈশান।

বাংলাদেশ সফরেরে জন্য এই মুহূর্তে ভারতীয় দলে বিকল্প উইকেটকিপার হিসাবে রয়েছেন ধ্রুব জুড়েল। বুচিবাবু টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে ছিলেন ঈশান । দলীপ ট্রফির দ্বিতীয় পর্বের ম্যাচে সি দলের হয়ে শতরান করেন। সামনে অসহায় দেখায় ইন্ডিয়া বি দলের বোলারদের। ঈশান এদিন নিজের ১১১ রানের ইনিংস সজিয়েছেন ১৪টি চার এবং ৩টি ছয় দিয়ে।মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি ভাবা হয় তাঁকে। বাঁ হাতে ব্যাট করলেও ধোনির মতোই লম্বা লম্বা ছয় মারতে বেশ ওস্তাদ তিনি।
এই সেঞ্চুরির মাধ্যমে আবারও টিম ইন্ডিয়ায় ফেরার দরজায় কড়া নাড়লেন ইশান কিষান। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তার জায়গা পাওয়া কঠিন, তবে টি টোয়েন্টি সিরিজে অবশ্যই সুযোগ পেতে পারেন তিনি। মনে করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্তকে বিশ্রাম দেওয়া হলে ইশান কিষান ফিরতে পারেন টিম ইন্ডিয়াতে।
বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচও খেলবে ভারতীয় দল। এই সিরিজে বেশ কয়েকজন তারকাকে বিশ্রামে দেওয়া হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য শুভমান গিল, ঋষভ পন্থ।
৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে তিনটি টি২০ ম্যাচ হবে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে। সুতরাং আগামীদিনের কথা ভেবে কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বেশ কিছু তারকাকে।
India vs Bangladesh: টেস্টে নয়া অস্ত্রে শান দিচ্ছেন রোহিত, বোলিংয়ে বিকল্প বাড়াতে নয়া চমক গম্ভীরের
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে।












Click it and Unblock the Notifications