ভারত-অজি টেস্টে এবার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা, সিডনিতে কি পরপর দুই টেস্ট, জল্পনা তুঙ্গে
ভারত-অজি টেস্টে এবার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা, সিডনিতে কি পরপর দুই টেস্ট, জল্পনা তুঙ্গে
নতুন করে করোনা ধাক্কার কারণে, নতুন বছরে ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত সিডনিতে হয় কিনা, সেই নিয়ে উদ্বেগ। শনিবার মেলবোর্নে দ্বিতীয় টেস্ট মহারণে ঢাকে কাঠি। অজিঙ্ক রাহানের দল যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কামব্যাক করতে মরিয়া লড়াই চালাবেন, তখন আয়োজকদের চোখ থাকবে সিডনিতে!

সিডনিতে তৃতীয় টেস্টে
এই সিডনিতেই তৃতীয় টেস্ট রয়েছে। কিন্তু করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে সিডনিতে তৃতীয় টেস্ট আয়োজন নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে। ক্রিকেট অস্ট্রেলয়া অবশ্য পরিস্থিতি নিয়ে বিস্তর চিন্তায় যেতে নারাজ। তাঁদের মতে সিডনিতে করোনা সংক্রমণ এখনই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে আয়োজকদের চাপের মুখে ফেলে দিয়েছে বলা যাবে না।

চতুর্থ টেস্ট আয়োজনের জন্য প্রস্তাব দিল সিডনি
এর মাঝেই এবার চতুর্থ টেস্টটিও সিডনিতে আয়োজন করা নিয়ে সিডনি ক্রিকেট কর্তৃপক্ষ প্রস্তাব রেখেছে। সূচি অনুযায়ী ব্রিজবেনে চতুর্থ টেস্ট হওয়ার কথা রয়েছে। সেই টেস্টটি এবার সিডনিতে আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ প্রস্তাব রেখেছে।

সিডনিতে নতুন করে করোনা সংক্রমণ
জানা গিয়েছে, এই মুহূর্তে সিডনির উত্তরের সমুদ্রসৈকত অঞ্চলে করোনার নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যারপর বর্ডার পেরিয়া সমস্ত রকম যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই ডেভিড ওয়ার্নার থেকে সিন অ্যাবটরা আগেই মেলবোর্নের উদ্দেশে রওনা দেন। পরবর্তী সময়ে কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলসের সঙ্গে বর্ডার অঞ্চলের যাতাযাত বন্ধ করতে পারে বলে সূত্রের খবর।

কেন সিডনিতে আয়োজনের পক্ষে প্রস্তাব
ফলে তৃতীয় টেস্টের পর ক্রিকেটার ও সম্প্রচারকারী চ্যানেল কর্মীদের সিডনি থেকে চতুর্থ টেস্টের ভেন্যু ব্রিসবেনে যাওয়ায় সমস্যায় পড়তে হতে পারে। এই যুক্তিতে সিডনি ক্রিকেট মাঠ কর্তৃপক্ষ চতুর্থ টেস্টটি ব্রিসবেনের পরিবর্তে সিডনিতে আয়োজন করা নিয়ে প্রস্তাব রেখেছে।












Click it and Unblock the Notifications