পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া শিবির যেন মিনি হাসপাতাল, ফের চোটের কবলে ক্রিকেটার
পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া শিবির যেন মিনি হাসপাতাল, ফের চোটের কবলে ক্রিকেটার
১৭ ডিসেম্বর ক্রিকেটের মেগা ডে! ডনের দেশে এই প্রথম দিন রাতের টেস্টে মাঠে নামছে ভারত। গোলাপি বলের মহারণ দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ঢাকে কাঠি। টেস্ট সিরিজে মাঠে বল গড়ানোর আগে অবশ্য চোট চিন্তায় অস্ট্রেলিয়া শিবির এখন যেন মিনি হাসপাতাল। প্রথম টেস্টে মাঠে নামার আগে চোটের কবলে আরও এক ক্রিকেটার।

অজি শিবির এখন মিনি হাসপাতাল
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে কুঁচকিতে চোট পেয়ে প্রথম টেস্টে নেই তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। পিঙ্ক টেস্টে তাঁর সম্ভাব্য ওপেনিং সঙ্গী হতে চলা তরুণ প্রতিভা উইল পুকোভস্কিও চোট পেয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রস্তুতিতে বাউন্সারের আঘাতে মাথায় চোট পাওয়ায় শেফিল্ড শিল্ডে টানা দুই ম্যাচে দ্বিশতরান হাঁকানো তরুণ প্রতিভা পুকোভস্কি দিন রাতের টেস্টে নেই।

দ্বিতীয় প্রস্তুতিতে চোট
এবার চোট আর এক ক্রিকেটারের। চোটের কবলে সিন অ্যাবট। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাফ মাসলে চোট পান অ্যাবট। ফলে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্ত ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

পরিবর্ত হিসেবে দলে অলরাউন্ডার
প্রথম টেস্ট সিন অ্যাবটের পরিবর্তে দলে ঢুকছেন অলরাউন্ডার মইসেস হেনরিকস। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পারফর্ম্যান্স ভালো হেনরিকসের। ডানহাতি এই অলরাউন্ডার সীমিত ওভারে তৃতীয় ওডিআই ও তিনটি টি-২০ খেলেছেন। চার বছর পর টেস্ট দলে ফিরতে চলেছেন হেনরিকস।

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অজিদের শক্তিবৃদ্ধি
প্রসঙ্গত প্রথম টেস্টের আগে অজি শিবির মিনি হাসপাতালে পরিণত হলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দল অবশ্য দারুণ শক্তি নিয়ে মাঠে নামবে। চোট সারিয়ে ওয়ার্নার ও পুকোভস্কির দ্বিতীয় টেস্টে খেলার কথা রয়েছে। সেই সঙ্গে সিন অ্যাবটও দ্বিতীয় টেস্টে ফিরবেন বলে দলের সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications