বিশ্বকাপের আগে ভারতের ঠাসা ক্রীড়াসূচি, কোন কোন দেশের বিরুদ্ধে খেলা আইপিএলের পর?

আইপিএলের পরও ভারতের ঠাসা ক্রীড়াসূচি। বিশ্বকাপের আগে এশিয়া কাপ তো রয়েছেই, তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ফরম্যাটের ১০টি ম্যাচ খেলবে ভারত। আইপিএল মে মাসের শেষে শেষ হচ্ছে। জুনে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। জুলাইয়ে ক্যারিবিয়ান সফরে যাওয়ার আগে জুনেই দেশের মাটিতেও ছোট সিরিজ খেলতে পারে ভারত।

আইপিএলের পর ভারত কোন কোন সিরিজ খেলবে বিশ্বকাপের আগে?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র ২০২৩ থেকে ২০২৫ অবধি চলবে। ভারত প্রথম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমে ঠিক ছিল জুনে ক্যারিবিয়ান সফরে গিয়ে ভারত ২টি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক খেলবে। কিন্তু ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআইকে আরও ২টি টি ২০ আন্তর্জাতিক খেলার অনুরোধ করা হয়। যাতে বোর্ড সম্মতি দিয়েছে।

জুনের ৭ থেকে ১১ তারিখ অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতীয় দলে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা রয়েছে। তার আগে বিশ্বকাপের কথা ভেবে জুনে একটি তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়ে ওই সিরিজ আয়োজন করা হতে পারে। এই সিরিজ খেলে ভারত রওনা হবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে।

যদি ওই সিরিজ দিনের আলো দেখে তাহলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নতুন সম্প্রচারকারী সংস্থা খুঁজতে হবে। কেন না, বর্তমান চুক্তি শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই। জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজে দুটি অতিরিক্ত টি ২০ আন্তর্জাতিক খেলার বিষয়টি নিয়ে দুই দেশের বোর্ডকর্তাদের কথা হয়েছিল সম্প্রতি দুবাইয়ে আইসিসি বৈঠক চলাকালীন। যদিও কোনও দেশের বোর্ডই এখনও সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই ভারতের ক্যারিবিয়ান সফরের সূচি চূড়ান্ত হতে পারে। জুলাইয়ের ১০ থেকে ১২ তারিখের মধ্যে টেস্ট সিরিজ শুরুর কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে ভারতীয় দল আয়ারল্যান্ডেও যাবে। সেখানে অগাস্টের তৃতীয় সপ্তাহে তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলার পর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। তবে টি ২০ সিরিজগুলিতে একদিনের দলের অনেকে থাকবেন না বলেই মনে করা হচ্ছে। কেন না, বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+