বয়কট হোক ভারত-পাক ক্রিকেট ম্যাচ! টিভি ভেঙে, হাতে সিঁদুর মেখে মুম্বইয়ে উদ্ধবের শিবসেনার প্রতিবাদ

ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচকে কেন্দ্র করে শিবসেনা (ইউবিটি) মহারাষ্ট্র জুড়ে সিঁদুর নিয়ে প্রতিবাদ করল। তাদের দাবি, এটি সেনাদের আত্মত্যাগের প্রতি চরম অপমান। মুম্বইয়ে উদ্ধব শিবিরের নেতা আনন্দ দুবে একটি টেলিভিশন সেট ভেঙে প্রতিবাদও জানান এবং শিবসেনা (ইউবিটি) কর্মীরা পাকিস্তান বিরোধী স্লোগান দেন।

এপ্রিলের ২২ তারিখে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীকালে পরিচালিত অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এই ম্যাচকে "জাতির অনুভূতির প্রতি অপমান" হিসেবে অভিহিত করে শিবসেনা (ইউবিটি) মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে।

মুম্বইয়ে, ইউবিটি মুখপাত্র আনন্দ দুবে ম্যাচের সম্প্রচারকে প্রতীকীভাবে প্রত্যাখ্যান করে একটি টেলিভিশন সেট ভেঙে দেন। বিক্ষোভকারীরা "ক্রিকেট সে হমকো বৈর নেহি, পাকিস্তান তেরি খ্যায়র নেহি" স্লোগান দেয়। ভারত মাতার নামে স্লোগানও দিয়েছেন বিক্ষুব্ধরা।

টিভি সেট ভাঙার পর দুবে বলেন, "আমরা এই ম্যাচ দেখতে চাই না। আমরা এর সম্প্রচার নিষিদ্ধ করতে চাই। পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, ম্যাচ বয়কট করুন। আমরা এই বার্তা পাঠাচ্ছি যাতে বিসিসিআই এবং আইসিসি বুঝতে পারে যে ১৪০ কোটি ভারতীয়দের আবেগের সঙৎ্গে খেলার অধিকার কারও নেই।"

দুবে ভারতীয় ক্রিকেটারদেরও ম্যাচ থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, "যদি আপনারা সত্যিকারের দেশপ্রেমিক হন, শেষ মুহূর্তেও ম্যাচ বয়কট করুন। একটি চার্টার্ড বিমানে করে ভারতে ফিরে আসুন, আমরা আপনাদের কাঁধে বরণ করে নেব। কিন্তু যদি আপনারা খেলেন, আমরা আপনাদের বয়কট করব কারণ দেশের চেয়ে বড় আর কিছু নেই।"

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেন যে, ভারতীয় সেনারা সীমান্তে জীবন উৎসর্গ করছে, এদিকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা গ্রহণযোগ্য হতে পারে না। ঠাকরের অভিযোগ, "বিসিসিআই দেশবিরোধী হয়ে উঠছে। পাকিস্তানের সঙ্গে খেলার জন্য এত উৎসাহ কেন? এটি কি টিভি রাজস্বের লোভ না খেলোয়াড়দের পারিশ্রমিক? পাকিস্তান যদি ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ বয়কট করতে পারে, তাহলে বিসিসিআই কেন তা করতে পারে না?"

কংগ্রেস এবং এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) সহ বিরোধী দলগুলিও বিজেপি এবং বিসিসিআইকে সমালোচনা করে এই ম্যাচকে "কূটনৈতিক ব্যর্থতা" আখ্যা দিয়েছে। কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত এটিকে জঙ্গি হামলায় নিহত ২৬ জনের পরিবারের প্রতি অপমান বলে অভিহিত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+