ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস জানুন
শুক্রবার মেগা ম্যাচ! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে চলেছে ভারত। পোলার্ড বনাম রোহিত, কোহলি বনাম হোল্ডার ডুয়েল দেখার অপেক্ষায় সরগরম ক্রিকেটমহল।
শুক্রবার মেগা ম্যাচ! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে চলেছে ভারত। পোলার্ড বনাম রোহিত, কোহলি বনাম হোল্ডার ডুয়েল দেখার অপেক্ষায় সরগরম ক্রিকেটমহল। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে আবহাওয়া রিপোর্ট কী বলছে, জেনে নিন।
|
ম্যাচ শুরু কখন
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যে ৭টায় ম্যাচ শুরু। তার আগে ৬.৩০ মিনিটে টস হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে ম্যাচ জিতেছিল ভারতীয় দল।
|
আবহওয়ার পূর্বাভাস
ম্যাচের দিন আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে চলেছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের দুপুর বেলা রোদ ঝলমলে পরিবেশ থাকবে। এরপর রাতেও আকাশ পরিষ্কার থাকতে চলেছে। ফলে ম্যাচের দিন বৃষ্টির কোনও ইঙ্গিত নেই।
|
একনজরে টি-টোয়েন্টি সিরিজের জন্য় ভারতীয় দল
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে,ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব,দীপক চাহার, মহম্মদ শামি, ভুবেনশ্বর কুমার
একনজরে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ন অ্যালেন, শেল্ডন কোর্টেল, সিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, কিমো পল, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, দীনেশ রামদিন( উইকেটকিপার), সেফার্নে রাদারফোর্ড, লেন্ডন সিমন্স, কেসেরিক ইউলিয়াম, হেডেন ওয়ালস জুনিয়র।












Click it and Unblock the Notifications