ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: করোনা হানায় ইডেনে এবার দর্শকশূন্য ম্যাচ!
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: করোনা হানায় ইডেনে এবার দর্শকশূন্য ম্যাচ!
করোনা আতঙ্কে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআইয়ের পরের দুই ম্যাচ এবার দর্শকশূন্য মাঠে করার ভাবনা। ইতিমধ্যেই আইপিএল টুর্নামেন্টের সব ম্যাচ দর্শকশূন্য মাঠে করার নিয়ে আলোচনা চলছে তার মাঝেই এবার প্রোটিয়াদের বিরুদ্ধে পরের দুই ওডিআই দর্শকশূন্য হতে পারে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ১৮ মার্চ ইডেনে দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ হতে পারে।

ক্রীড়ামন্ত্রকের বার্তা
ইতিমধ্যেই করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পরে, সেই নিয়ে দেশের ক্রীড়ামন্ত্রক সাবধানবার্তা শুনিয়েছে। যেখানে ক্রিকেট থেকে ফুটবল ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ফেডারেশনগুলিকে খেলার কারণে কোনও ধরনের জমায়েত তৈরি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা যাচ্ছে ফাঁকা মাঠে দুই ম্যাচ হতে পারে।

এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কত
ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩জন। যারপর দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করোনা হানার কারণে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া স্থগিত করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সবধরনের জমায়েত এখন নিষিদ্ধ করা হয়েছে।

আইপিএলের আপডেট
আইপিএলের ভবিষ্যৎ শনিবার জানা যাবে। শনিবার করোনা আতঙ্কে আইপিএল করা সম্ভব কিনা, সেই নিয়ে বোর্ডের আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই চূডান্ত সিদ্ধান্ত জানা যাবে। করোনা আক্রান্তের কারণে ইতিমধ্যেই আইপিএলের ম্যাচগুলি ফাঁকা মাঠে করার চিন্তাভাবনা চলছে।

বিদেশ ক্রিকেটার ছাড়াই এবার হয়ত আইপিএল
করোনা আতঙ্কের কারণে বিদেশি নাগরিকদের এখন ভিসা দেওয়া বন্ধ করেছে সরকার। ফলে বিদেশি ক্রিকেটারদের এখন ভারত আসা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার ছাড়াই ফাঁকা মাঠে সম্ভবত এবারের আইপিএল ম্যাচ হতে চলেছে।

সিরিজে বাকি দুই ম্যাচ কবে
১৫ মার্চ লখনউয়ে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে। এরপর ১৮ মার্চ কলকাতার ইডেনে সিরিজে তৃতীয় ওডিআই ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications