IND vs ENG, ICC World Cup 2023: টসে হার ভারতের, উদ্বেগ কমালেন রোহিত ,জানুন দুই দলের একাদশ

রবিবার লখনউতে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনা‌লের দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। তবে এই ম্যাচ ভারতের কাছে শীর্ষে উঠার লড়াই। কারণ ইতিমধ্যেই প্রোটিয়ারা লিগ টেবলের ১ নম্বর স্থানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নরা এবার কঠিন পরিস্থিতিতে।

শনিবার অনুশীলনের সময় চোট পান হিটম্যান। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান ফিজিও। চোট কতটা গুরুতর সে বিষয়ে কিছু জানা যায়নি। স্বাভাবিকভাবেই রোহিতের চোট লাগার খবর চিন্তা বাড়ে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু রবিবার টস করতে এলেন রোহিত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই দলই প্রথম একাদশে কোনও বদল করেনি।

IND vs ENG, ICC World Cup 2023

বিশ্বকাপের প্রথম পাঁচটি ম্যাচেই রান তাড়া করে জিতেছে ভারত। এই ম্যাচে প্রথমবার হল ব্যাতিক্রম। এবার রানকে আগলে রাখতে হবে। টস হেরে রোহিত বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতেই চাইছিলাম। আমরা এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে ভালো ফল করেছি, এটা নতুন পিচ। তাই আমাদের ভাব‌নায় পরে ব্যাটিং ছিল না। সবসময় দুই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে একটা বিরতি প্রয়োজন ছিল। আমরা শেষ ম্যাচের দলই অপরিবর্তিত রাখছি।’

টস করতে এসেই অবশ সেঞ্চুরি হাঁকালেন রোহিত। এই নিয়ে ১০০তম ম্যাচে দেশকে নেতৃত্ব দিতে নামলেন রোহিত শর্মা। রোহিত ছাড়াও ভারতীয়দের মধ্যে এমন নজির আরও ৬ জন ক্রিকেটারের আছেন। তারমধ্যে সবথেকে বেশি সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থেকেছেন মহেন্দ্র সিং ধোনি।

IND vs ENG, ICC World Cup 2023

১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৮বার মুখোমুখি হয়েছে ভারত ইংল্যান্ড। পরিসংখ্যান কিন্তু কথা বলছে ব্রিটিশদের পক্ষেই। আটবারের সাক্ষাতে ইংল্যান্ড জয় পেয়েছে চার বার, ভারত জিতেছে তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে। অর্থ্যাত চলতি বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে ভারত এগিয়ে থাকলেও পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সচিনের রেকর্ড ভাঙতে পারেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দের মধ্যে সবথেকে বেশি রান আছে সচিন তেন্ডু‌লকরের। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ৬৯ ম্যাচে সচিন করেছেন ৩৯৯০ রান।এখনও পর্যন্ত ৮৩টি আন্তর্জাতিক ম্যাচে(সব ফর্ম্যাট মিলিয়ে) ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি করেছেন ৩৯৭০ রান। গড় ৪২.২৩। আটটি শতরান আছে বিরাটের নামের পাশে। অর্থ্যাত আর ২১ রান করলেই কোহলি ভেঙে দেবেন সচিনের কীর্তি।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈল আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+