IND vs AUS World Cup Final 2023: আইসিসি ট্রফি জেতাতে ব্যর্থ, নিজের কোচিং ভবিষ্যত নিয়ে বড় বার্তা দ্রাবিড়ের
২০০৩ সালে ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে রানার্স হতে হয়েছিল, এবার কোহ হয়েও ভাগ্য বদলাল না রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ জয় ২০ বছর পরও অধরাই থাকল দ্য ওয়ালের। গত দুই বছর ধরে এই দলের তিনিই ছিলেন মূল মস্তিষ্ক। বিশ্বকাপে রানার্স হয়েই কী দায়িত্ব ছাড়বেন? নাকি ২০২৪ সালে টি২০ বিশ্বকাপেও দলের সঙ্গে থাকবেন? অস্ট্রেলিয়ার কাছে হারের এক ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলনে এসে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন দ্রাবিড়।
সাংবাদিক সম্মেলনের শুরুতেই ভারতীয় দলের হেডস্যার বলেন, 'আমাদের জন্য কঠিন দিন ছিল। ছেলেদের খেলায় আমি গর্বিত। ক্রিকেটাররার যে পারফরম্যান্স করেছেন তাতে আমি গর্বিত। তবে আজকের দিনে অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে। তাই সেরা দল হিসাবেও অজিরা আজ জিতছে।'

একইসঙ্গে দ্রাবিড় বলেন, 'গত দুই বছর ধরে এই দলটার সঙ্গে জড়িয়ে আছি। দারুণ আনন্দ করেছি, খুব ভালো সাপোর্ট স্টাফ পেয়েছি। প্রত্যেকের সমর্থন পেয়েছি।'এর পাশাপাশি দ্য ওয়াল উল্লেখ করেন, 'শুধু মাত্র আইসিসি ট্রফি দিয়ে এই দলটার মূল্যায়ণ করা ঠিক হবে না। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে এই ছেলেরা।'
২০২৪ সালের টি২০ বা ২০২৭ সালে একদিনের বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই দ্রাবিড় ফের একবার জানিয়ে দেন, 'টি২০ বিশ্বকাপ এখনও সেটা নিয়ে ভাবার সময় পাইনি। এখনও কিছুটা সময় আছে। পাশাপাশি ২০২৭ সালের বিশ্বকাপ অনেক দেরী, কে খেলবে কে খেলবে না এটা এখনই বলা সম্ভব নয়।'
ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করে দ্য ওয়াল বলেন, ' ও দারুণ একজন অধিনায়ক। দলের জন্য অনেক বেশি সময় দেয়। রণকৌশল স্থির করা থেকে অন্য বিষয়ে সব সময় অগ্রণী ভূমিকা নেন। মিটিংয়ে ওকে ডাকলেই পাওয়া যায়। ও ব্যক্তিগত সময়ও দেয় দলের জন্য।'
ম্যাচ হারের কারণ প্রসঙ্গে কোচের বিশ্লেষণ, 'আমরা ৩০ থেকে ৪০ রান প্রথমত কম করেছিলাম। তার উপর আমাদের কোনও পার্টনারশিপ হয়নি কোহলি-রাহুল ছাড়া। তার উপর সন্ধ্যায় ব্যাট করাটা অনেক সহজ হয়ে যায়। বল ভালোভাবে ব্যাটে আসছিল। তবে অস্ট্রেলিয়া ভালো খেলেছে। এরজন্য অবিনন্দন জানাচ্ছি।'
সাজঘরের পরিবেশ সম্পর্কে বলেন, 'এই হারটা মেনে নিতে সকলের সময় লাগবে। সাজঘরে সবাই খুবই হতাশা। অবশ্যই এটা হওয়ারই কথা।তবে সবাই এটা কাটিয়ে উছবে।' মাঠেই কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। চোখের জলে মাঠ ছাড়লেন তিনি। বিরাট কোহলিও অনেক কষ্টে চেপে রেখেছিলেন কান্না। ছলছল চোখে বিরাট দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই হাহাকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।
হার্দিকের চোট নিয়ে বলেন, 'ওর চোট পরিকল্পনা কিছুটা ব্যাহত করে। তবে বড় টুর্নামেন্টে প্ল্যান এ, বি, সি রাখতে হয়। সেটা আমাদের ছিল। একইসঙ্গে কোহলি ও দলের বোলারদের ভূয়সী তারিফ করেন দ্য ওয়াল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications