দুবাই থেকে সিডনির বিমান ধরা হল না রোহিতের, দেশে ফিরছেন হিটম্যান
দুবাই থেকে সিডনির বিমান ধরা হল না রোহিতের, দেশে ফিরছেন হিটম্যান
আইপিএল শেষ। দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর ওডিআই সিরিজ দিয়ে ভারতের অজি সফরের ঢাকে কাঠি। তাই দুবাই থেকে বিরাট-রাহুলরা অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের পর আইপিএলে প্রত্যাবর্তনে ট্রফি জিতে পঞ্চমবার মুম্বইকে খেতাব দিয়েছেন রোহিত শর্মা। ফোকাসে এবার অজিভূমে মহারণ। যদিও আইপিএল শেষে আজ বুধবার দুবাই থেকে সিডনি উড়ে যাওয়া হল না রোহিত শর্মার।

অস্ট্রেলিয়া সফরে কোন দলে রোহিত
আইপিএল ২০২০-র মাঝে হ্যামস্ট্রিংয়ের চোটের পর, রোহিত শর্মা চার ম্যাচ বিশ্রামে ছিলেন। এরপর মাঠে ফিরে ৩ ম্যাচে ৬০ ওভার ফিল্ডিং করেছেন। লিগ পর্বের শেষ ম্যাচ ও প্লে অফে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল খেলেছেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে রোহিত মাঠে ফিরতে নির্বাচকরা হিটম্যানকে টেস্ট দলের জন্য বেছে নেন।

এখনই অজি সফরে যাওয়া হচ্ছে না হিটম্যানের
বুধবার দুবাই থেকে ভারতের অস্ট্রেলিয়া গামী বিমানে নেই রোহিত শর্মা। দেশে ফিরছেন হিটম্যান।

কেন দেশে ফিরছেন রোহিত
জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটের পর রোহিত মাঠে ফিরলেও তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে ভেবেছে বিসিসিআই। এমনিতে রোহিত টেস্ট সিরিজে দলে রয়েছেন। রোহিতের দেশের ফেরার খবরে মনে করা হচ্ছে, টেস্ট সিরিজের আগের সময়টা হিটম্যান ভারতের বেঙ্গালুরুর এনসিএতে ডাক্তারদের পরামর্শে রাখা হবে। সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোটের পর্যালোচনা করা হবে। এরপর ফিটনেস টেস্টে পাশ করে রোহিত অস্ট্রেলিয়া উড়ে যাবেন।

টেস্ট শুরু কবে
২৭ নভেম্বর থেকে অজিভূমে ওডিআই মহারণে নামছে ভারত। ৩ ম্যাচের ওডিআইয়ের পর ৩টি টি-২০ খেলে ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের মেগা টেস্টে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
{quiz_424}
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications