IND vs AUS 4th T20I: বিপুল অঙ্কের বিল বকেয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন , রায়পুরে ম্যাচ ঘিরে চরম অনিশ্চয়তা
IND vs AUS 4th T20I: শুক্রবার রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু কয়েক ঘণ্টা আগে ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা। ১৪ বছর ধরে বিদ্যুতের বিল জমা করেনি ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থা। সেই কারণে পাঁচ বছর আগে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়।বিদ্যুত্ বিল বাবদ বাকি ৩.১৮ কোটি টাকা। টাকা বকেয়া থাকার জন্য আগে স্টেডিয়ামে বিদ্যুত্ বিচ্ছিন্ন করা হয়েছিল। শুক্রবার ম্যাচ হবে কী করে?
নৈশালোকে খেলা হবে, কিন্তু তার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। কারণ একটি আন্তর্জাতিক ম্যাচ করার জন্য শুধু ফ্ল্যাডলাইড নয় সাজঘর থেকে শুরু করে স্টেডিয়ামের বিভিন্ন অংশে আলো প্রয়োজন। অথচ সেই পর্যাপ্ত বিদ্যুৎই পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অস্থায়ী কানেকশনের বন্দোবস্ত করা হয়েছে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে।এখন সাময়িক বিদ্যুৎ ব্যবস্থা থেকে ২০০ কিলো ভোল্ট বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু তা দিয়ে গ্যালারি এবং বক্স আলোকিত করা সম্ভব। আজ ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ নৈশালোকে হবে। ফ্লাডলাইট চলবে জেনারেটরের মাধ্যমে। কিন্ত তাতে কী প্রয়োজন মিটবে? এই প্রশ্ন থাকছেই।
শুক্রবারের ম্যাচের জন্য ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থার অনুরোধে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তবে তাতে আলো জ্বলবে শুধু গ্যালারি এবং বক্সে। বাকি অংশে জেনারেটর দিয়ে আলো জ্বালানো হবে। এমনকি মাঠের বাতিস্তম্ভও জ্বলবে জেনারেটরের মাধ্যমে।
এখনও পর্যন্ত এই মাঠে একটি মাত্র টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে সেই ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ১০৮ রানে হারায়। সেই ম্যাচে কোনও রকম সমস্যার মুখে পড়তে হয়নি।
তৃতীয় ম্যাচে হার এখন অতীত। চতুর্থ ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে মরিয়া সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচের আগেই বিয়ে পর্ব মিটিয়ে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ কুমার। তৃতীয় ম্যাচে বিবাহের জন্য ছুটি নিয়েছিলেন ভারতীয় দলের এই পেসার। দলে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ারও। কিন্তু ভারতীয় দল শক্তিশালী হলে হবে কি, মাঠের বাইরে ম্যাচ আয়োজকরা ডাহা ফেল করে বসে আছেন।
কয়েকদিন আগেই দেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ। সারা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছিল বিসিসিআইয়ের আয়োজন। কিন্তু একটা আন্তর্জাতিক ম্যাচের আগে এ কী অব্যবস্থা। গোটা বিষয়টি নিয়ে কী অন্ধকারে ছিল বিসিসিআই? ম্যাচে আলো নিভলে মুখ পুড়বে ভারতীয় বোর্ডেরও।












Click it and Unblock the Notifications