মেলবোর্নে শতরান হাঁকিয়ে সচিন-সৌরভের রেকর্ড ছুঁলেন রাহানে
মেলবোর্নে শতরান হাঁকিয়ে সচিন-সৌরভের রেকর্ড ছুঁলেন রাহানে
রবিবার মেলোবোর্নে টিম পেইনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানে অপরাজিত থেকে সচিনের কীর্তি ছুঁলেন রাহানে। তাঁর ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে, প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রান থেকে ভারত ৮২ রানে এগিয়ে।

সচিনের রেকর্ড ছুঁলেন রাহানে

মেলবোর্নে অভিনব রেকর্ড রাহানের
এখানেই শেষ নয়, দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্নে দুটি শতরান হাঁকিয়ে বিনু মানকডের রেকর্ড ছুঁলেন রাহানে। অতীতে ১৯৪৮ সালে মেলবোর্নে মানকড দুটি সেঞ্চুরি হাঁকান। এরপর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রাহানে (২০১৪ সালে ১৪৭ ও ২০২০ সালে ১০৪*) মেলেবোর্নে দুটি সেঞ্চুরি হাঁকালেন।

সৌরভের রেকর্ড ছুঁলেন রাহানে
মেলেবার্নে এদিনের সেঞ্চুরির সুবাদে, অজিঙ্ক রাহানে সৌরভের কীর্তিও ছুঁলেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্য়ে দেশের বাইরে সৌরভের ৮টি সেঞ্চুরি রয়েছে। এদিন রাহানেও দেশের বাইরে অষ্টম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। সব মিলিয়ে রাহানে এদিন টেস্টে তাঁর ১২ তম সেঞ্চুরিটা হাঁকান। বিদেশের মাটিতে ২৯টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় সচিন তেন্ডুলকর শীর্ষস্থানে রয়েছেন।

অধিনায়ক হিসেবে এই রেকর্ড
অন্যদিকে ভারতের চতুর্থ অধিনায়ক হিসেবে অজিভূমে টেস্ট সেঞ্চুরি হাঁকালেন রাহানে। এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে মহম্মদ আজহারউদ্দিন (১৯৯২), সচিন তেন্ডুলকর (১৯৯৯) সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৩), বিরাট কোহলি (২০১৪, ২০১৪, ২০১৮) সেঞ্চুরি হাঁকান।

Click it and Unblock the Notifications