ENG vs IND: ইংল্যান্ডে ভারতীয় দলের টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বার্মিংহামে তৈরি হল নতুন রেকর্ড
বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি খেলছে ভারতীয় দল। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। টেস্টে টিম ইন্ডিয়া পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো নয়। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট এখন অনেক জটিল সমীকরণের উপর নির্ভর করছে।
কিন্তু ভারতীয় দলকে নিয়ে গোটা বিশ্বের উন্মাদনা কোন পর্যায়ে তা ফের একবার প্রমাণিত হল। আগামী বছর(২০২৫) জুন-জুলাই মাসে ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। সেই সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। কিন্তু এখন থেকেই সেই টেস্ট সিরিজ ঘিরে ইংল্যান্ডে উন্মাদনা তুঙ্গে। ২০২৫ সালের ২৫ জুন থেকে শুরু হচ্ছে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

অস্ট্রলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আপাতত ভারতীয় দলের কোন টেস্ট ম্যাচ নেই যদি ভারত চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ সরাসরি খেলবে। এরপরই ইংল্যান্ডের মাটিতে রয়েছে পাঁচ ম্যাচের মেগা টেস্ট সিরিজ। এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর ইংল্যান্ড এবং ভারতীয় পুরুষ দলের মধ্যে টেস্ট ম্যাচ ঘিরে অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়েছে। সাধারণের জন্য সংরক্ষিত সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স খারাপ হলে এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে না পারলে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের ইংল্যান্ড সফর ঘিরে অনিশ্চয়তা আছে, বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলি,অশ্বিন এবং জাদেজা এই চার সিনিয়র ক্রিকেটারকে নিয়ে।
যদি ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আগামী ম্যাচগুলির ফলাফল ভালো না হলে সিনিয়র চারজন ক্রিকেটারকে নিয়েও ভাবনা চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট।' অশ্বিনের বিকল্প ওয়াশিংটন ভালো খেলেছেন, রোহিত একেবারেই ছন্দে নেই। একইসঙ্গে কোহলিও ভালো জায়গায় নেই।












Click it and Unblock the Notifications