মহম্মদ শামি কি হতে চলেছেন সানিয়া মির্জার স্বামী? মুখ খুললেন টেনিস তারকার বাবা
Sania Mirza-Mohammed Shami Wedding Rumours: সানিয়া মির্জাকে কি বিয়ে করতে চলেছেন মহম্মদ শামি। কিছুদিন ধরেই জোরালো হয়েছে এই গুঞ্জন।
এমনকী সোশ্যাল মিডিয়াতেও শামির সঙ্গে সানিয়ার বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে। যা ভুয়ো। সানিয়া-শামির বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা।

সানিয়া মির্জার বিচ্ছেদ হয়ে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে। মহম্মদ শামির ঘর ছেড়েছেন হাসিন জাহান। খোরপোশ সংক্রান্ত মামলা চলছে। শামির বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার অভিযোগে মামলাও করেছেন হাসিন। তবে শামির পারফরম্যান্সে ব্যক্তিগত ঝড়-ঝাপটার প্রভাব লক্ষ্য করা যায়নি।
সানিয়ার বিচ্ছেদের খবর সামনে আসার পরেই মূলত সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা শামিকে পরামর্শ দিচ্ছিলেন ভারতের টেনিস সেনসেশনকে সহধর্মিণী করার। যদিও সানিয়া বা শামিকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। সানিয়ার বোন আনম দ্বিতীয়বার বিয়ে করেছেন। এখন তিনি মহম্মদ আজহারউদ্দিনের পুত্রবধূ।
যদিও সানিয়া এখনও দ্বিতীয় বিয়ের কথা খোলসা করেননি। তারই মধ্যে সানিয়া ও শামির নবদম্পতি হিসেবে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়। অবশ্য তা যে ভুয়ো তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সানিয়ার বিয়ের সময় শোয়েব যে পোশাক পরে ছিলেন, তাতে পরিবর্তন না করে শোয়েবের মুখের জায়গায় শামির মুখ বসানো হয়েছে এডিট করে। যাকে সুপারইম্পোজ বলা হয়।
Sania Mirza married Mohammad Shami after divorce with Shoaib! Ni'ka'ah's pictures viral know the truth. ❤️🤩😍👍 pic.twitter.com/hdrbipulxt
— Blue Sky (@blue_clib) June 20, 2024
সানিয়া মির্জা হজে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সানিয়া ও আনমকে দেখা গিয়েছে তাঁর বাবা ইমরান মির্জার সঙ্গে। অন্যদিকে, মহম্মদ শামি পায়ের অস্ত্রোপচারের পর মাঠে ফেরার জন্য রিহ্যাবের মধ্যে রয়েছেন। তার মধ্যেই বিয়ের গুঞ্জন। সানিয়ার বাবা ইমরান একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, এ সব একেবারে বাজে কথা! সানিয়ার সঙ্গে শামির কোনওদিন দেখাও হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিয়ে হয়েছিল ২০১০ সালে। চলতি বছরে সানিয়ার বাবাই জানিয়েছিলেন, সানিয়া ও শোয়েবের ডিভোর্সের কথা। মালিক পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। শোয়েব ও সানিয়ার পুত্র ইজহান এখন মায়ের কাছেই রয়েছে।
অন্যদিকে, শামির সঙ্গে হাসিনের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তাঁদের এক কন্যা বর্তমান। ২০২০ প্রথম শামি উল্লেখ করেছিলেন স্ত্রীর আনা যাবতীয় অভিযোগ কীভাবে তাঁর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছিল। ২০২৩ সালের বিশ্বকাপের আগে হাসিনের করা মামলায় শামিকে জামিন নিতে কলকাতাতেও আসতে হয়েছিল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications