Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: সচিনের বিশ্বরেকর্ড মুম্বইয়েও অক্ষত, বিরাটের ৪৯তম ওডিআই শতরান আজও অধরা

ICC World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের একশোটি শতরানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তাঁর নাম বিরাট কোহলি। তবে আপাতত তিনি একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের কীর্তি ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছেন।

অবশ্য নিউজিল্যান্ডের পর আজ শ্রীলঙ্কার বিরুদ্ধেও আশা জাগিয়ে শেষ পর্যন্ত শতরান মাঠে রেখেই ফিরলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৯৫। আজ আউট হলেন ৯৪ বলে ৮৮ রানে। মেরেছেন ১১টি চার।

ICC World Cup 2023: সচিনের বিশ্বরেকর্ড মুম্বইয়েও অক্ষত

সচিন তেন্ডুলকর ২০১২ সালে মীরপুরে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন। সেটি ছিল তাঁর ওডিআই কেরিয়ারের ৪৬২তম ম্যাচ ও ৪৫১তম ইনিংস। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সচিন ৪৯তম শতরানটি হাঁকিয়েছিলেন ২০১২ সালের ১৬ মার্চ। আজ কোহলি শতরান পেলে ৪৯তম ওডিআই শতরানটি আসতো ২৮৮তম ম্যাচ ও ২৭৬তম ইনিংসে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে কিং কোহলির দশটি শতরান আছে। আজ তা বেড়ে ১১ হতে পারতো। ৫০ ওভারের বিশ্বকাপ কেরিয়ারে কোহলির শতরানের সংখ্যা চার। ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের পাঁচটি করে শতরান রয়েছে। ডেভিড ওয়ার্নার ও সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ শতরান রয়েছে ৬টি। রোহিত শর্মার সাতটি।

চলতি বছর বিরাট কোহলি পঞ্চম ওডিআই শতরানের কাছাকাছি দুবার পৌঁছেও শতরান পূর্ণ করতে পারলেন না। একবার ৫ আর আজ ১২ রানের জন্য। ২০১৯ সালে শেষবার ক্যালেন্ডার ইয়ারে তাঁর নামের পাশে ছিল পাঁচটি ওডিআই শতরান।

নিউজিল্যান্ড ম্যাচে ছক্কা মেরে শতরান করার প্রচেষ্টায় ক্যাচ দিয়েছিলেন ব্যক্তিগত ৯৫ রানে। আর আজ শর্ট কভার অঞ্চলে সহজ ক্যাচ দিলেন পাথুম নিসঙ্কার হাতে। সাজঘরে ফিরলেন দিলশান মাদুশঙ্কার তৃতীয় শিকার হয়ে। যদিও আজ ইনিংসের প্রথম দিকে সচিনের দুটি ক্যাচ পড়েছিল। প্রথমে চামিরার বল বিরাটের ব্যাটে লাগলেও উইকেটকিপার অবধি পৌঁছয়নি।

এটি ঘটে ৩.৪ ওভারে। এরপর ৫.১ ওভারে বিরাটের ক্যাচ ফলো থ্রোতে তালুবন্দি করতে পারেননি সেই চামিরাই। তখন বিরাটের রান ১০। এরপর চেনা ছন্দে ব্যাট করে ৭০তম ওডিআই অর্ধশতরান পূর্ণ করেন। সকলেই অপেক্ষায় ছিলেন তাঁর ৪৯তম ওডিআই শতরানের। এখন সেই অপেক্ষার প্রহর গুনবে ইডেন। ৪ নভেম্বর বিরাট জন্মদিনে সচিনকে ছুঁতে পারেন কিনা সেটাই দেখার।

চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই শতরান করার সুযোগ পেয়েছিলেন। গত জানুয়ারিতে গুয়াহাটিতে খেলেন ৮৭ বলে ১১৩ রানের ইনিংস। এরপর তিরুবনন্তপুরমে ১৩টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত ছিলেন। এদিনই অষ্টমবার ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান পূর্ণ করে সচিনের রেকর্ড ভাঙেন বিরাট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+