Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে যাওয়ার হাতছা‌নি, দাদার কীর্তি ভাঙতে রোহিতকে করতে হবে কত রান?

বিশ্বকাপের শুরু থেকেই রোহিতের রেকর্ড রাজ। প্রথম ছয় ম্যাচেই ইতিমধ্যেই একাধিক রেকর্ড যুক্ত হয়েছে হিটম্যানের নামের পাশে। আগামীকাল( বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও বড় একাধিক মাইলস্টোন অপেক্ষা করছে ভারত অধিনায়কের জন্য। ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে যাওয়ারও হাতছানি রয়েছে রোহিতের সামনে।

১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত অধিনায়কদের মধ্যে রানের নিরিখে শীর্ষে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার কীর্তি ভাঙার হাতছানি রোহিত শর্মার সামনে। এথনও পর্যন্ত বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন আটজন অধিনায়ক। এরমধ্যে একটি বিশ্বকাপে ব্যাট হাতে ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ২০০৩ সালে করার দাদার রেকর্ড এখনও অক্ষত। কিন্তু চলতি বিশ্বকাপে রোহিত যে ফর্মে আছেন তাতে সেই মাইলস্টোন ভাঙা শুধু সময়ের অপেক্ষা।

ICC World Cup 2023

১৯৭৫ সালে ভারত অধিনায়ক ভেঙ্কটরাঘবন ব্যাট হাতে ২৬ রান করেন, চার বছর পর একই অধিনায়ক বিশ্বকাপে করেন ২৩ রান। এরপর ১৯৮৩ সালে কপিল দেব ৩০৩ রান করেন অধিনায়ক হিসেবে। এর মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে মহাকাব্যিক ১৭৫ রানের ইনিংসও আছে। তবে ১৯৮৭ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই সফল হননি কপিল। ১৫২ রান করেন।

১৯৯২ থেকে ১৯৯৯ টানা তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় ৩৩২ রান করেন ভারত অধিনায়ক। ১৯৯৬ সালে ১৪৩ রান করেন। ১৯৯৯ সালে ১৬১ রান করেন ভারত অধিনায়ক হিসেবে। চার বছর পর দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দল‌নেতা হ‌ন সৌরভ গঙ্গোপাধ্যায়।২০ বছর পর দেশকে ফাইনালে তোলেন একইসঙ্গে ব্যাট হাতে ৪৬৫ রানও করেন।

ICC World Cup 2023

২০০৭ সালে গ্রুপ পব% থেকেই বিদায় নেয় ভারত। অধিনায়ক দ্রাবিড়ের ব্যাট হাতে সংগ্রহ ছিল ৮১ রান। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি করেছিলেন ২৪১ রান। চার বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার নেতৃত্ব দিতে নেমে মাহির ব্যাট থেকে এসেছিল ২৩৭ রান।

২০১৯ সালে ভারত অধিনায়ক হিসেবে বিরাট করেন ৪৪৩ রান। চলতি বিশ্বকাপে আপাতত ৬ ম্যাচে ৩৯৮ রান ঝুলিতে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ভারত অধিনায়ক। আর ৭৬ রান করতে পারলেই ভারত অধিনায়কদের মধ্যে শীর্ষে চলে যাবেন রোহিত।

রবিবার ভারত অধিনায়ক হিসেবে শততম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে সব ফর্ম্যাটেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হিটম্যানের কাঁধে।

ICC World Cup 2023

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ এবং নিদহাস ট্রফি জিতিয়েছেন।২০২৩ সালে অধিনায়ক হিসেবে জিতেছেন এশিয়া কাপ।এখানেই শেষ নয় এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছ ভারত রোহিতের নেতৃত্বে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+