ICC World Cup 2023: সোনার ব্যাট জয়ীদের তালিকায় তিন ভারতীয়, বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী কারা?
শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ। আইসিসির এই মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। যে কোনও বড় টুর্নামেন্টের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান।১৯৭৫ থেকে ২০১৯, বিশ্বকাপের মঞ্চে তৈরি হয়েছে একাধিক রেকর্ড ও মাইলফলক। ক্রিকেট মানেই রান। চার ছক্কার বন্যা দেখতেই মাঠে আসেন দর্শকরা।
বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শতরানের নজির রয়েছে সচিনের। ওডিআই বিশ্বকাপে সচিন ৪৪টি ইনিংসে ২২৭৮ রান করেছেন। মোট ছয়টি বিশ্বকাপে তাঁর শতরানের সংখ্যা ছয়।সর্বোচ্চ স্কোর ১৫২।কিন্তু ১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী কারা? সেই পরিসংখ্যানই তুলে ধরা এই প্রতিবেদনে।

১৯৭৫ সালে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রহকারী ক্যারিবিয়ান তারকা হননি। হয়েছিলেন একজন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। গ্লেন টার্নার ৪ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন প্রথম বিশ্বকাপে। চার বছর পর ১৯৭৯ সালে বিশ্বকাপে সবথেকে বেশি রান এসেছিল জর্ডন গ্রিনিজের ব্যাট থেকে। তিনি করেছিলেন ২৫৩ রান। চার ম্যাচে এই রান তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে এক ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। কিন্তু বিশ্বকাপ জিতলেও সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। তিনি মোট ৩৮৪ রান করেছিলেন। ৭ ম্যাচে এই রান তুলেছিলেন ব্রিটিশ ব্যাটসম্যান।

১৯৮৭ বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার রাজত্ব। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে ১৯৮৭ বিশ্বকাপেও সর্বোচ্চ রান স্কোরার ছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান। ৪৭১ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন গ্রাহাম গুচ। ৯ ম্যাচে এই রান করেছিলেন ব্রিটিশ ব্যাটসম্যান।
১৯৯২ সালে এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। কিন্তু সেই বিস্বকাপে সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তী ব্যাটার মার্টিন ক্রো। কিউই ব্যাটসম্যানের ব্যাট থেকে ১০ ম্যাচে এসেছিল মোট ৪৫৬ রান।
১৯৯৬ সালে আবারও ঘরের মাঠে বিশ্বকাপ, এই প্রথমবার বিশ্বরকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোনও ভারতীয়। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারও হয়েছিলেন সচিন। লিটল মাস্টার করেছিলেন ৫২৩ রান। ১৯৯৯ সালে রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছিল ৪৭১ রান। প্রতিযোগিতার সুপার সিক্স থেকে বিদায় নিয়েছিল ভারত।

২০০৩ সালে বিশ্বকাপের ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বকাপে সচিন ছ'টি শতরান করেছেন। ৫টি বিশ্বকাপে অংশ নিয়ে সচিন খেলেছেন ৪৫টি ম্যাচ।
২০০৭ সালে অস্ট্রলিয়ার এপেনার ম্যাথু হেডেন। তাঁর ব্যাট থেকে এসেছিল মোট ৬৫৯ রান। তিনিই ছিলেন সেই বিশ্বকাপের সোনার ব্যাটের বিজয়ী। ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ট্রফি না পেলেও প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিলকরত্নে দিলশান। তিনি করেছিলেন ৫০০ রান।
২০১৫ সালে কিউই তারকা ব্যাটার মার্টিন গাপটিল প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। ৫৪৭ রান করেছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন রোহিত। ২০১৯ সালে পাঁচটি শতরান করেছিলেন রোহিত। তাঁর শতরানের এখনও পর্যন্ত সংখ্যা ছয়।












Click it and Unblock the Notifications