Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ধরমশালার আউটফিল্ড নিয়ে বাটলারের বিস্ফোরণ, শাকিবদের বিরুদ্ধে অনিশ্চিত স্টোকস

বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। উদ্বোধনী অনুষ্ঠানহীন সূচ‌না, ফাঁকা স্টেডিয়ামের পর এবার বিতর্কে ধরমশা‌লা স্টেডিয়ামের আউটফিল্ড। ইতিমধ্যেই এই মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে আউটফিল্ডের খারাপ অবস্থার ছবি উঠে এসেছে। ধরমশালা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার আগে বোমা ফাটালেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার।

বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচে দেখা গিয়েছিল হিমাচলপ্রদেশের এই ক্রিকেট স্টেডিয়ামের কদর্যচিত্র। আউটফিল্ড থেকে মাটি উঠে যাচ্ছে। এমনকি ফিল্ডিং করার সময় যে কোনও সময় আহত হতে পারেন ফিল্ডাররা। এই পরিস্থিতি দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে মাঠ নিয়ে সাবধানী সুর ইংল্যান্ড অধিনায়কের গলায়।

বাটলার

বাংলাদেশে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ধরমশালার আউটফিল্ড খারাপ। মাঠে ডাইভিং করার সময় তাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যখন তাঁরা দেশের হয়ে খেলবেন তখন তাঁরা এটাকে কতটা মানতে পারা সম্ভব হবে সেটা বলা যাচ্ছে না। প্রতিটি রান বাঁচাতে প্রত্যক দলের ফিল্ডাররা তাদের সবকিছু উজার করে দেন।'

বাট‌লার খোলাখুলি বলেদেন, ধরমশালা মাঠের আউটফিল্ড যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা নয়।তাই তাঁর দল বিষয়টি নিয়ে চিন্তায় আছে। এটাই স্বাভাবিক। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আউটফিল্ড খারাপ হওয়ার কারণে কোনও ক্রিকেটারের চোট লাগলে সেটার থেকে দুভার্গ্যের কিছু হতে পারে না।

বাটলার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের গড় বলেই পরিচিত ধরমশালা। কিন্তু এই মাঠের সংস্কারের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে সমাপ্ত করতে হয়েছে। তারফলে সম্পূর্ণ মাঠ ভালোভাবে প্রস্তুত করাই সম্ভব হয়নি। এমনকি এই মাঠের আউটফিল্ড খুশি করতে পারেনি আইসিসিকেও। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পরে ধরমশালায় আউটফিল্ডকে 'গড়' হিসাবে রেট করা হয়েছিল। সরাসরি খারাপ না বলে কিছুটা ঘুড়িয়েই সমালোচনা''করে আইসিসি।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড ধরমশালাতে।আইসিসির পিচ পরামর্শদাতা আউটফিল্ডের দিকে নজর দিয়েছেন। মঙ্গলবারের ম্যাচে দুই দলের পারফরম্যান্সের পাশাপাশি নজরে থাকবে সুন্দর এই স্টেডিয়ামের আউটফিল্ডও।


মাঠ বিতর্ক সরিয়ে রেখে বিশ্বকাপে প্রথম জয়ের খোঁঝে ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে। বাংলাদশের বিরুদ্ধে ম্যাচেও খেলা নিরয়ে অনিশ্চয়তা আছে বেন স্টোকসের। যদিও ইংল্যান্ড্ অধিনায়ক জানিয়েছেন স্কোটস দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এটা ভালো দিক দলের জন্য।

বাটলার বলেন, ধরমশালার পিচ ভালো। তাতে গতি আছে, স্পিনও পাওয়া যায়। এখানে আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। এমন অবস্থায় আমরা আমাদের দলের আরও ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামব। বাংলাদেশ দল খুব ভালো খেলছে। আমরা কোনও দলকেই হালকাভাবে নিচ্ছি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+