ICC World Cup 2023: থিম মিউজিকের পর প্রকাশ্যে রোহিতদের বিশ্বকাপের জার্সি, রয়েছে একটি বিশেষ চমকও
একইদিনে জোড়া চমক। থিম সং রিলিেজের দিনেই প্রকাশ্যে এল বিশ্বকাপের রোহিত-বিরাটদের জার্সি। ঘরের মাঠে যুদ্ধে লড়াইয়ে কেমন জার্সি পরে খেলতে নামবেন ভারতীয় ক্রিকেটাররা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে বুধবার বেলায় সেই জল্পনার অবসান। বিশ্বকাপের জার্সি পড়ে প্রকাশ্যে এলেেন টিম ইন্ডিয়ার তারকা।
টিম ইন্ডিয়ার কিট স্পনসর অ্যাডিডাসের পক্ষ থেকে নতুন জার্সির নকসা কার হয়েছে। বিশ্বখ্যাত এই সংস্থার তৈরি করা জার্সি পরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। বর্তমানে যে জার্সি পরে সীমিত ওভারের ক্রিকেট খেলে ভারতীয় দল সেটাই মূলত একই রাখা হয়েছে। তবে চমক রয়েছে একটি জায়গায়। ক্রিকেটারদের জার্সির কাধের অংশে তেরঙ্গা পতাকার রঙকে যুক্ত করা হয়েছে।

রোহিতদের নতুন জার্সি নিয়ে এরআগে বিতর্ক কম হয়নি। কেন দেশের জার্সিতে জাতীয় পতাকার কোনও চিহৃ নেই তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের আগেই সেই বিতর্কের অবসান ঘটাল টিম ইন্ডিয়ার কিট প্রস্তুতকারক সংস্থা। বিরাট রোহিতদের জার্সিতে এবার থাকছে জাতীয় পতাকার রঙও। যা আরও বেশি আড্রিনালিন খরচ করতে সাহায্য করবে ভারতীয় ক্রিকেটারদের।
বিশ্বকাপের জার্সিতে রয়েছে দুটি স্টার, যা ১৯৮৩ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি চিহৃ। ১৯ নভেম্বরের পরে রোহিতরা চাইবেন তাদের জার্সিতে আরও একটি তারা যুক্ত করতে। মঙ্গলবার একটি ভিডিওর মধ্য দিয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের জার্সির উন্মোচন হয়। এই ভিডিও রোহিত বিরাট ছাড়াও অন্য ক্রিকেটাররাও অংশ নিয়েছেন।
1983 ignited the spark.
— adidas (@adidas) September 20, 2023
2011 brought in glory.
2023 marks the beginning of #3KaDream. pic.twitter.com/1eA0mRiosV
বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলি বলেছেন, 'আবেগ এবং আমাদের ভক্তদের অটল সমর্থন যা আমাদের বিশ্বকাপ জয়ের দৃঢ়সংকল্পের রসদ জোগায়। অতীতের বিশ্বকাপ জয়ের স্মৃতি, বিশেষ করে ২০১১ সালের আইকনিক জয়ের স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং আমরা আমাদের সমর্থকদের জন্য নতুন স্মৃতি তৈরি করতে চাই।'

ঘরের মাঠে ১২ বছর পর একদিনের বিশ্বকাপ খেলতে নামছে ভারতীয় দল। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ।
বিশ্বকাপের আগে ২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের একদিনের সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের শেষ ম্যাচ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications