Ind vs SL In ICC CWC 2023: ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথে একাদশে থাকবেন কারা? রোহিত প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ
Ind vs SL In ICC CWC 2023: বিশ্বকাপে সাতে সাত, সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখলে নেওয়ার লক্ষ্যে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের নিরিখে ফেভারিট রোহিতরাই।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল আউট করে ১০ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। আবার এই স্টেডিয়ামেই শেষবার শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। যদিও কালকের ম্যাচে সেইসব বিষয় মাথায় রাখছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত আজ বলেন, আমি কোনও জয়কে অঘটন বলতে চাই না। প্রতিটি দলই জেতার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে। ফলে আমাদের কাছে কোনও ম্যাচই সহজ নয়। রোহিত বাস্তবের মাটিতে পা রেখে প্রসেসে ভরসা করে পরিকল্পনার যথাযথ বাস্তবায়নেই ফোকাস ধরে রাখতে চাইছেন। তিনি বলেন, আমরা প্রতিপক্ষকে নিয়ে খুব না ভেবে নিজেরা কোন বিভাগে আরও উন্নতি করতে পারি সেদিকে নজর রাখছি।
২০১১ সালের বিশ্বকাপ জয়ের কথা মনে করালে রোহিত সাফ বলেন, এক যুগ আগে কী হয়েছিল তা এই ম্যাচে ফ্যাক্টর হবে না। নিজের ব্যাটিং উপভোগ করছেন। চালিয়েও খেলছেন। আগ্রাসী মেজাজে ব্যাট করলেও রোহিতের দাবি, তিনি যা করছেন তা পরিকল্পনামাফিক এবং দলের স্বার্থের কথা মাথায় রেখে। দলকে ভালো জায়গায় রাখার লক্ষ্যেই।
ভারত অধিনায়ক বলেন, প্রতিদিনই শূন্য থেকেই শুরু করতে হয়। ওপেন করার সুবিধা থাকে। কেন না, উইকেট পড়ার চাপ নিয়ে খেলা শুরু করতে হয় না। তবে ম্যাচের সুরটা বেঁধে দেওয়ার দায়িত্ব থাকে। তারই মধ্যে নির্ভীকভাবে খেলা যায়। কিন্তু আগের ম্যাচে আমাদের উপর চাপ তৈরি হয়েছিল। পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়েছিলাম আমরা।
হার্দিক পাণ্ডিয়ার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। তবে রোহিত বলেন, এই চোটের ধরন এমন প্রতিদিনই তাঁর দিকে নজর রাখতে হবে। কতটা বোলিং করতে পারছেন, ব্যাট করতে পারছেন, দৌড়াতে পারছেন, এরকম নানা বিষয়। কালকের ম্যাচে তিনি খেলতে না পারলেও ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে কাটিয়ে আসার পর যা দেখছি তা যথেষ্টই ইতিবাচক।
হার্দিক দলে আসছেন না। ফলে ভারতীয় একাদশে রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কায় ধনঞ্জয় ডি সিলভার জায়গায় খেলাতে পারে দুনিথ ওয়েলালাগেকে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কার। কালকের ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে কুশল মেন্ডিসদের। ওয়াংখেড়েতে ব্যাটিং সহায়ক উইকেট অপেক্ষা করছে। দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩৯৯ ও ৩৮২ তুলেছিল।
কালকের ম্যাচও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। সচিনের শহরে বিরাট কোহলি ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারেন কিনা সেদিকেই সকলের নজর।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দুনিথ ওয়েলালাগে বা ধনঞ্জয় ডি সিলভা, কাসুন রাজিথা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications