Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023 Updates: ভারত-পাকিস্তান মহারণের স্কোর ও টাটকা তথ্য, সঙ্গে বিশ্বকাপের খুঁটিনাটি খবর জানুন

ICC CWC 2023 Updates: আইসিসি বিশ্বকাপে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

ভারত-পাকিস্তান মহারণের স্কোর ও নিউজ আপডেটস, সেই সঙ্গে বিশ্বকাপের যাবতীয় খুঁটিনাটি খবরের জন্য চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারত-পাকিস্তান মহারণের স্কোর ও টাটকা তথ্য

Oct 14, 2023, 8:29 pm IST

ছিটকে গেলেন দাসুন শনকা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। দলে এলেন চামিকা করুণারত্নে। নেতৃত্ব দিতে পারেন কুশল মেন্ডিস।
Oct 14, 2023, 8:08 pm IST

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। ১১৭ বল বাকি থাকতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জয় এলো ৭ উইকেটে। চার মেরে ম্য়াচ জিতিয়ে অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত রইলেন শ্রেয়স আইয়ার।
Oct 14, 2023, 6:58 pm IST

রোহিত শর্মার অর্ধশতরান

রোহিত শর্মা ৩৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন।
Oct 14, 2023, 6:40 pm IST

ভারতের দ্বিতীয় উইকেটের পতন

ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ল ৯.৫ ওভারে ৭৯ রানের মাথায়। হাসান আলির বলে মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে বিরাট কোহলি। তিনটি চারের সাহায্যে করলেন ১৮ বলে ১৬।
Oct 14, 2023, 6:36 pm IST

ওডিআইয়ে তিনশো ছক্কা রোহিতের

বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিনশোটি ছক্কা মারলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ৯ ওভারে ১ উইকেটে ৭৭।
Oct 14, 2023, 6:08 pm IST

ভারতের প্রথম উইকেট

ভারতের প্রথম উইকেটের পতন। ২.৫ ওভারে ভারত ১ উইকেটে ২৩। ১১ বলে ১৬ রান করে শুভমান গিল শাহিন শাহ আফ্রিদির শিকার।
Oct 14, 2023, 5:27 pm IST

ভারতের টার্হেট ১৯২

পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেল। জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নিলেন।
Oct 14, 2023, 5:12 pm IST

পাকিস্তানের নবম উইকেটের পতন

১৯ বলে ১২ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হাসান আলি। পাকিস্তানের নবম উইকেটের পতন। ৪০.১ ওভারে পাকিস্তান ৯ উইকেটে ১৮৭।
Oct 14, 2023, 5:10 pm IST

পাকিস্তানের অষ্টম উইকেটের পতন

মহম্মদ নওয়াজ আউট হলেন ১৪ বলে ৪ রান করে। হার্দিক পাণ্ডিয়ার বলে। ক্যাচ ধরলেন জসপ্রীত বুমরাহ। ৪০ ওভারে পাকিস্তান ৮ উইকেটে ১৮৭।
Oct 14, 2023, 4:49 pm IST

পাকিস্তানের সপ্তম উইকেটের পতন

৫ বলে ২ রান করে আউট শাদাহ খান। জসপ্রীত বুমরাহর দ্বিতীয় শিকার। পাকিস্তান ৩৫.২ ওভারে ৭ উইকেটে ১৭১
Oct 14, 2023, 4:43 pm IST

পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন

পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন। জসপ্রীত বুমরাহর বলে ৪৯ রানে বোল্ড মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ৩৪ ওভারে ৬ উইকেটে ১৬৮।
Oct 14, 2023, 4:37 pm IST

পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন

৩৩তম ওভারে জোড়া ধাক্কা কুলদীপ যাদবের। সাউদ শাকিলকে লেগ বিফোর করার পর বোল্ড করলেন ইফতিখার আহমেদকে। ইফতিখার ৪ বলে ৪। পাকিস্তানের ৩৩ ওভারে ৫ উইকেটে ১৬৬।
Oct 14, 2023, 4:33 pm IST

পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন

পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন। কুলদীপ যাদবের বলে লেগ বিফোর সাউদ শাকিল। ১০ বলে ৬ রান করে ফিরলেন প্যাভিলিয়নে। পাকিস্তান ৩২.২ ওভারে ৪ উইকেটে ১৬৪।
Oct 14, 2023, 4:16 pm IST

বাবর আজমের অর্ধশতরান

চলতি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে ব্যর্থতার পর ভারতের বিরুদ্ধে আজ অর্ধশতরান বাবর আজমের। যদিও তারপরই ৫৮ বলে ৫০ রান করে ফিরলেন সাজঘরে। বোল্ড হলেন মহম্মদ সিরাজের ডেলিভারিতে। পাকিস্তান ২৯.৪ ওভারে ৩ উইকেটে ১৫৫।
Oct 14, 2023, 3:31 pm IST

মন্ত্রেই বাজিমাত

যে বলে ইমাম উল হককে আউট করেন হার্দিক পাণ্ডিয়া, তার আগে বলকে মুখের কাছে নীচে হাত দিয়ে আড়াল করে কিছু বলছিলেন হার্দিক পাণ্ডিয়া। মনে করা হচ্ছে কোনও মন্ত্রোচ্চারণ করছিলেন। নেটপাড়ায় ভাইরাল এই ছবি।
Oct 14, 2023, 3:06 pm IST

হার্দিক দিলেন ধাক্কা

পাকিস্তানের দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন হার্দিক পাণ্ডিয়া। ৩৮ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ইমাম উল হক। ক্যাচ ধরলেন উইকেটকিপার লোকেশ রাহুল। পাকিস্তান ১২.৩ ওভারে ২ উইকেটে ৭৩। পাকিস্তানের প্রথম উইকেটটি পড়়েছিল ৮ ওভারে ৪১ রানের মাথায়। মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন আবদুল্লাহ শফিক (২৪ বলে ২০)।
Oct 14, 2023, 2:08 pm IST

জোড়া বাউন্ডারিতে শুরু ইমামের

মহম্মদ সিরাজ দ্বিতীয় ওভার করছেন। প্রথম দুই বলেই দুটি চার মারলেন ইমাম উল হক। চতুর্থ বলেও বাউন্ডারি।
Oct 14, 2023, 2:07 pm IST

প্রথম ওভারে চার রান

জসপ্রীত বুমরাহর প্রথম পাঁচ বলে কোনও রান না হলেও প্রথম ওভারের শেষ ডেলিভারিতে চার মারলেন আবদুল্লাহ শফিক। স্যুইং হচ্ছে না, ফলে উইকেট-টু-উইকেট বোলিংয়ের পক্ষে সওয়াল রবি শাস্ত্রীর।
Oct 14, 2023, 1:53 pm IST

মাতিয়ে দিলেন অরিজিৎ সিং

মাতিয়ে দিলেন অরিজিৎ সিং
ভারত-পাকিস্তান ম্যাচের আগে দর্শকদের মাতিয়ে দিলেন অরিজিৎ সিং, সুখবিন্দর সিংরা।
Oct 14, 2023, 1:50 pm IST

জন্মদিনে গম্ভীরের পরামর্শ

গৌতম গম্ভীরের আজ জন্মদিন। তিনি রয়েছেন কমেন্ট্রি বক্সে। তার আগে পাকিস্তানকে হাল্কাভাবে না নেওয়ার পরামর্শ প্রাক্তন ভারতীয় তারকার।
Oct 14, 2023, 1:48 pm IST

ভারতের জয় কামনায় যজ্ঞ

বিহারের পাটনায় ভারতীয় ক্রিকেটারদের ছবি নিয়ে যজ্ঞের আয়োজন। ভারতের পাকিস্তান-বধের প্রার্থনায় ক্রিকেটপ্রেমীরা।
Oct 14, 2023, 1:46 pm IST

অনুষ্কা মুখ খুললেন না

আমেদাবাদের বিমানবন্দরে পৌঁছে আজকের ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করলেন না অনুষ্কা শর্মা। তিনি সোজা গাড়িতে উঠে পড়েন।
Oct 14, 2023, 1:45 pm IST

ভারতকে এগিয়ে রাখলেন সচিন

বিশ্বকাপের ম্যাচে আজ ভারতকেই এগিয়ে রাখলেন সচিন তেন্ডুলকর
Oct 14, 2023, 1:42 pm IST

গ্যালারিতে থাকবেন সচিন, অনুষ্কা

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে থাকবেন সচিন তেন্ডুলকর, বিরাট-ঘরণী অনুষ্কা শর্মা। ছবি শেয়ার করলেন দীনেশ কার্তিক।
Oct 14, 2023, 1:40 pm IST

পাকিস্তান দলে কারা?

পাকিস্তান- ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।
Oct 14, 2023, 1:39 pm IST

ভারতীয় একাদশে কারা?

ভারতীয় একাদশে একটিই পরিবর্তন। ঈশান কিষাণের জায়গায় শুভমান গিল। রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামিকে বাইরেই রাখা হলো। ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
Oct 14, 2023, 1:35 pm IST

টস জিতলে ফিল্ডিং করত পাকিস্তান

টস জিতলে তাঁরাও ফিল্ডিংই নিতেন, জানালেন পাক অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের একাদশ অপরিবর্তিত।
Oct 14, 2023, 1:34 pm IST

শুভমান গিল খেলছেন

শুভমান গিল খেলছেন। ঈশান কিষাণের জায়গায় একাদশে এলেন। রোহিত বললেন, ঈশানের জন্য খারাপ লাগছে। দলের প্রয়োজনে যখনই সুযোগ পেয়েছেন তিনি ভালো খেলেছেন। তবে শুভমানও দারুণ ছন্দে রয়েছেন।
Oct 14, 2023, 1:32 pm IST

টস জিতল ভারত

টস জিতল ভারত
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত। রোহিত বললেন, উইকেটের চরিত্র খুব একটা বদলাবে না। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত।
Oct 14, 2023, 1:23 pm IST

একটু পরেই টস

একটু পরেই টস
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণে একটু পরেই টস। স্ট্রেট বাউন্ডারি ৭২ মিটারের, দুই পাশের বাউন্ডারি ৭৬ ও ৬০ মিটারের।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+