ICC World Cup 2023: হোটেলের দাম বৃদ্ধি, হাসপাতালে থেকেই ভারত-পাক ম্যাচ দেখতে চান ভক্তরা!
বিশ্বকাপের সূচি ঘোষণার পরই এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে আহমেদাবাদের হোটেলের দাম। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচের সময়ে হোটেলের বুকিংয়ে খরচ আকাশছোঁয়া। কিন্তু ক্রিকেটপ্রেমীরা বিকল্প উপায় বার করে ফেলেছেন ১৫ অক্টোবর আহমেদাবাদে থাকার জন্য।হোটেলের দাম বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ক্রিকেট ভক্তরা বুকিং করছেন হাসপাতাল!
শুনতে অবাক হচ্ছেন। কিন্তু এটাই সত্যি। হাসপাতালে থেকেও ভারত পাক ক্রিকেট ম্যাচ দেখার পরিকল্পনা নিয়েছেন সমর্থকরা। কিন্তু কীভাবে? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

হোটেলের দাম বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় সেই জন্যই আমদাবাদের কিছু হাসপাতালে বেড বুকিং করে রাখছেন ক্রিকেট ভক্তরা। ফুল বডি চেকআপের জন্য ভারত পাকিস্তান ম্যাচের সময়কেই বেছে নিয়েছেন দর্শকদের একাংশ। সেই জন্যে স্টেডিয়ামের আশেপাশের বেশ কিছু হাসপাতাল নার্সিংহোমে অগ্রিম নাম লেখানোর ধুম পড়েছে।
আমদাবাদের কিছু হাসপাতাল কর্তৃপক্ষও এই সুযোগটা ভালমতই নিচ্ছে। ভারত পাক ম্যাচের সময় অর্থ্যাত ১৪-১৭ অক্টোবর এই চারদিনের জন্য হাপপাতালে থাকতে গেলে তিন থেকে ২৫ হাজার পর্যন্ত খরচ হতে পারে। তাতে সংশ্লিষ্ট ব্যক্তির মেডিকেল টেস্ট প্যাকেজ সিস্টেমে করা হবে। সঙ্গে থাকা-খাওয়া দাওয়া বিনামূল্যে।

আমদাবাদ শহরের এক মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট পরস শাহ একটিই সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, 'আমাদের হাসপাতালে ক্রিকেট ভক্তরা থাকতেই পারেন, কিন্তু তাঁদের বুকিং হবে মেডিকেল টেস্ট প্যাকেজ হিসেবে। ফুল বডি চেকআপ হবে, এতে তাঁদের থাকার খরচও কমবে এবং উদ্দেশ্যও পূরণ হবে।'
আরও একটি হাতপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ নিখিল লালা জানিয়েছেন, 'বিশেষ করে ১৫ অক্টোবরই চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার জন্য প্রচুর আবেদন আসতে শুরু করেছে।তাই আমরা সংশ্লিষ্ট দিনগুলিতে হেলথ প্যাকেজ নিয়ে চিন্তা ভাবনা করছি।'
সাধারণত যে হোটেলের একরাতের মূল্য থাকে ৬,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যেই, সেই হোটেলের দামই বিশ্বকাপের সময় পৌঁছেছে ৫০ হাজারে। সূচি ঘোষণার পরেই আহমেদাবাদের হোটেল গুলিতে অগ্রিম বুকিং পর্ব শুরু হয়ে গিয়েছে।

একটি ল্যাক্সারি হোটেলে একরাতে থাকার দাম ছুঁয়েছে ৫০ হাজারে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই হিড়িক বেড়েছে গুজরাতের রাজধানী শহরের হোটেল বুকিংয়ের। চাহিদার সঙ্গেই পাল্লা দিয়েছে অগ্রিম বুকিংয়ের খরচও।
আহমেদাবাদে হবে মোট পাঁচটি ম্যাচ।৫ অক্টোবর উদ্বোদনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তানের মধ্যে। ৪ নভেম্বর হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ১০ নভেম্বর মোতেরাতে হবে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications