বিশ্বকাপে ভারতের তৃতীয় ওপেনার - রাহুল নয়, বিস্ময়কর এক নাম বাছলেন গাভাস্কার
আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারতের রিজার্ভ ওপেনিং ব্যাটসম্যান এক বিস্ময়কর নাম বেছে নিলেন সুনীল গাভাস্কার।
আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর ভারতীয় দলে ওপেনিং জুটি হিসেবে শিখর-রোহিতর স্থান পাকা। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই দুইজনের পাশাপাশি একজনয় তৃতীয় বিকল্প ওপেনারও প্রয়োজন। এই স্থানে এখনও কেউ নিশ্চিত নন। তৃতীয় ওপেনার হিসেবে সুনীল গাভাস্কারের পছন্দ দীনেশ কার্তিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ফল জেতা সিরিজে ভারতের বেশ কিছু উদ্দেশ্য পূরণ হয়েছে। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের দলের বিকল্পদের দেখে নেওয়াটা লক্ষ্য ছিল টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে বিশ্বকাপের দৌড়ে নিজের নিজের জায়গা পাকা করেছেন শামি ও রায়ডু।
কিন্তু, তৃতীয় ওপেনার হিসেবে অনেকের নামই ঘোরাফেরা করছে। টিম ম্যানেজমেন্টের প্রথম বাজি ছিলেন কেএল রাহুল। কিন্তু তাঁর জঘন্য ফর্ম ওসাম্প্রতিক বিতর্কের পর তিনি এই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। তরুণ শুভমান গিল নিউজিল্যান্ডে শেষ দুই ম্যাচে বেশিক্ষণ না টিকলেও বেশ ছন্দে ব্যাট করেছেন।
এঁরা কেউ নন, ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার গাভাস্কার মনে করছেন কার্তিকই বিশ্বকাপে ভারতের তৃতীয় ওপেনারের ভূমিকায় পালন করতে পারেন। যদি ঋষভ পন্থ দলে জায়গা করে নিতে পারেন, তবে গাভাস্কারের মত ভারত তিন উইকেটরক্ষক নিয়েই বিশ্বকাপ খেলতে যেতে পারে।
বর্তমান ভারতীয় দলে কার্তিককে টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে খেলিয়েছে। কার্তিক দেখিয়েছেন, একদিনের ক্রিকেটে তিনি যে কোনও জায়গায় ব্য়াট করতে সক্ষম। তামিলনাড়ুর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অভিজ্ঞতার ভান্ডারও বিশাল। তবে ওপেনিং একটি বিশেষ জায়গা। সেই স্থানের জন্য গাভাস্কারের এই পছন্দ নিঃসন্দেহে বিস্ময়কর।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications