আইসিসি-পিসিবি মেগা মিটিং, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটল?
ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় জট কাটাতে আসরে নেমেছে আইসিসি। এশিয়া কাপ নিয়ে জটিলতার মধ্যেই একদিনের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে একদিনের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ সুনিশ্চিত করতে উদ্যেগী আইসিসি।
মঙ্গলবার দুই দিনের পাকিস্তান সফরে গিয়েছেন ইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও সিইও জিওফ এলারডাইস। অক্টোবর-নভেম্বরে ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসি কর্তাদের লাহোর সফর।

আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাকিস্তানে এলেন গ্রেগ বার্কলে। ২০০৮ সালের পর বার্কলে হলেন আইসিসির প্রথম চেয়ারম্যান যিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। দু'দিনের সফরে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে পৌঁছানআইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, তাঁর সঙ্গে আছেন নির্বাহী পরিচালক জিওফ অ্যালর্ডিস। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ সুনিশ্চিত করতেই আইসিসি কর্তাদের পাক সফর।

সংবাদ মাধ্যম পিটিআই-কে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, আইসিসি ও বিসিসিআই এশিয়া কাপের ভেন্যু ও মডেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পিসিবির থেকে ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চায়। কারন একবার সূচি চূড়ান্ত ঘোষাণা হয়ে গেলে পরে তা পরিবর্তন করা কঠিন। তাই আগে থেকেই সমস্ত জটিলতার অবসান চাইছে আইসিসি এবং আয়োজক বিসিসিআই। ভারত পাক ম্যাচ বিশ্বকাপের সেরা আর্কষণ, সেটা নিয়ে কোনও জটিলতা চাইছে না আইসিসি।
যদিও পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই জাতীয় ক্রিকেট দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় নতুন আর্থিক মডেলে নিজেদের আর্থিক ভাগ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও জানিয়েছে পিসিবি।

ভারত এবং পাকিস্তানের মধ্যে অচলাবস্থার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপের সময়সূচী নিয়ে টালবাহানা চলছে। তবে জয় শাহ দাবি করেছেন, এক সপ্তাহ পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি জরুরি বৈঠকের পরে, সেই বিষয়ে ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications