T20 World Cup 2024: সুপার ৮ পর্ব শুরুর আগেই ধাক্কা, খারাপ আচরণ করে কড়া শাস্তি পেলেন বাংলাদেশ পেসার তানজিম
টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্ব শুরুর আগেই শাস্তি পেলেন বাংলাদেশের বোলার তানজিম হাসান সাকিব। নেপালের বিরুদ্ধে ম্যাচে মাঠে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে হল বাংলাদেশের পেসারকে।
ঘটনাটি ঘটে নেপালের বিরুদ্ধে ম্যাচে তৃতীয় ওভারে, যেখানে তানজিম নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে পিচে উত্তপ্ত কথোপকথনে জড়িয়ে পড়েন তানজিম। বিষয়টা ভালোভাবে নেয়নি আইসিসি। এক বিবৃতির মাধ্যমে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশী পেসারের আচরণবিধি ভাঙার অভিযোগে তার শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, আদর্শ আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম। আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শকও) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি করলে তিনি দোষী সাব্যস্ত হবেন। এক্ষেত্রে শাস্তি পেলেন তানজিম। তারজন্য ম্যাচ ফি-র ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। জাতীয় দলের হয়ে ৭টি একদিনের ও ১০টি টি২০ খেলা এই ক্রিকেটার অবশ্য এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন।
যখন একজন খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টে পৌঁছায়, তখন সেগুলিকে সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত করা হয় এবং একজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়। দুটি সাসপেনশন পয়েন্ট একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি২০ থেকে নিষেধাজ্ঞার সমতুল্য।
যদিও নেপালের বিরুদ্ধে খেলায় তানজিম অসাধারণ বোলিং করেন এবং ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ী স্পেল দিয়ে শেষ করেন। ২১ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। যদিও শাস্তি এড়াতে পারলেন না তানজিম।
এদিকে নেপালের বিপক্ষে ম্যাচে জয়ের পরই পরেই সুপার এইট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার তাদের খেলতে হবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ জুন সকালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই অ্যান্টিগাতে পা রেখেছে বাংলাদেশ দল। পরদিন ২২ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ। আর ২৪ তারিখ বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications