Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ In ICC CWC SF: রোহিত বনাম বিরাট বিতর্কে তোলপাড় নেটপাড়া, সরব গম্ভীর! কেন পিছু হঠল স্টার?

Ind vs NZ In ICC CWC SF: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তদের যুদ্ধে তোলপাড়া নেটপাড়া।

বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে উঠল ভারতীয় সমর্থকদের বিভাজিত করার অভিযোগ। শেষ অবধি পিছু হঠতে বাধ্য হয়েছে স্টার স্পোর্টস। সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।

Ind vs NZ In ICC CWC SF: রোহিত বনাম বিরাট বিতর্কে তোলপাড় নেটপাড়া, সরব গম্ভীর!

২০১১ সালে বিশ্বকাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে গম্ভীর ১২২ বলে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। যদিও সেই ইনিংস ম্লান হয়ে প্রচারের যাবতীয় আলো পড়েছিল মহেন্দ্র সিং ধোনির বিশাল ছক্কায়। ধোনি সেদিন ৭৯ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন। তবে ০ রানে প্রথম ও ৩১ রানে দ্বিতীয় উইকেট হারানো ভারতকে মজবুত ভিতে দাঁড় করায় গম্ভীরের ইনিংসই।

বিশ্বকাপ ফাইনালে প্রচারের আলো ধোনির উপর বেশি পড়ায় এমনিতে মাঝেমধ্যেই অসন্তোষ ব্যক্ত করে থাকেন গম্ভীর। ঠিক সেই বিষয়টিই মনে করাল একটি সংবাদমাধ্যমে এবারের বিশ্বকাপ নিয়ে করা বক্তব্য। চলতি বিশ্বকাপে বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছেন। প্রচারের আলো বেশি কোহলির উপর পড়ছে বলে বাকিদের কীর্তি ম্লান হচ্ছে বলে উপলব্ধি গম্ভীরের।

গম্ভীর বলেন, দুজন ৫০ করার পর যদি একজনকেই সারাদিন ধরে দেখানো হয় তাহলে জনসাধারণ তাঁকেই তারকা ভেবে ফেলেন। অপরকে আন্ডাররেটেড প্লেয়ার মনে করা হয়। কারা সেটা করে? সোশ্যাল মিডিয়া, সম্প্রচারকারী সংস্থা ও বিশেষজ্ঞরাই এমনটা করে থাকেন। যদি একজনকে নিয়েই দিনভর চর্চা চলে, তবে বাকিদের কীর্তি খাটো বলে জনমানসে ধারণা জন্মায়।

গম্ভীরের কথায়, সকলেই কঠোর পরিশ্রম করেন। তারপরও যদি কারও কীর্তির স্বীকৃতি না মেলে তবে সব সময়ই সেই প্লেয়ার আন্ডাররেটেড বলে মনে হতে বাধ্য। এটাই সবচেয়ে বড় সত্যি। গম্ভীর মনে করেন, ব্যক্তি-বন্দনার কারণেই ভারত ১০ বছরেরও বেশি সময় ধরে আইসিসি ইভেন্টে জিততে পারছে না।


ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে যে গ্রাফিক্স কার্ড স্টার স্পোর্টস দেখাচ্ছিল তা নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রথমে ভারতের জায়গায় বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের জায়গায় কেন উইলিয়ামসনকে দেখানো হয় বলে অভিযোগ।

ভারত অধিনায়ক রোহিত শর্মার ছবি কেন ব্যবহার না করে বিরাটের ছবি ব্যবহার করা হচ্ছে তা নিয়ে স্টার স্পোর্টসের সমালোচনায় সরব হন অনেকেই। যদিও অনেক পরে বিরাটের ছবি সরিয়ে রোহিতের ছবি দেখায় সম্প্রচারকারী সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+