বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা আইসিসি-র

১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইসিসি টেস্ট ব্যৃাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে এক নম্বর জায়গা দখল করে কোহলিদের বিরুদ্ধে খেলবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ফাইনাল শুরুর আগে আকর্ষণীয় অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করল আইসিসি।

ফাইনালিস্টদের প্রাইজমানি

ফাইনালিস্টদের প্রাইজমানি

চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। ফাইনাল ড্র হলে যুগ্ম বিজয়ী হিসেবে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

বাকিদের জন্য

বাকিদের জন্য

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দলকে যে প্রাইজমানি দেওয়া হবে তা হল যথাক্রমে সাড়ে চার লক্ষ. সাড়ে তিন লক্ষ ও দুই লক্ষ মার্কিন ডলার। বাকি চারটি দলের প্রত্যেকটিকে দেওয়া হবে ১ লক্ষ মার্কিন ডলার করে।

সেরার ট্রফি

সেরার ট্রফি

আগে আইসিসি টেস্ট ব্যৃাঙ্কিংয়ে বছরের শেষে শীর্ষে থাকা দলকে যে গদাকৃতি টেস্ট মেস দেওয়া হতো, সেটিই এবার থেকে হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। যদি টেস্ট ড্র হয় তবে পরবর্তী চ্যাম্পিয়ন নির্ধারিত না হওয়া পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড এটি নিজেদের কাছে ভাগাভাগি করে রাখতে পারবে। এই টেস্ট মেসটির ডিজাইন তৈরি করেছে ইংল্যান্ডের লাক্সারি ব্র্যান্ড টমাস লাইট। স্টাম্পের উপর ক্রিকেট বলের মাধ্যমে গোলাকৃতি বিশ্বকে তুলে ধরা হয়েছে টেস্টের বিশ্বব্যাপী বিস্তার ঘটানোর লক্ষ্যে। গ্লোবে যেসব জায়গায় সমুদ্র চিহ্নিত রয়েছে সেই জায়গায় এই টেস্ট মেস-এ রুপোর কাজ করা রয়েছে। গদার আদলে এই ট্রফি ধরার জায়গাটি ক্রিকেট উইকেটের আদলে তৈরি।

জোর টক্কর

জোর টক্কর

লর্ডস টেস্ট ড্রয়ের পর এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ১৯৯৯ সালের পর সেই দেশে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এজবাস্টন টেস্টে আবার দলে ছটি পরিবর্তন আনা হয়েছিল। তাতেও এই দাপুটে জয় ও ক্রিকেটারদের ফর্ম আত্মবিশ্বাসী রাখছে নিউজিল্যান্ডকে। ভারতও নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে। তাতে শতরান করেছেন ঋষভ পন্থ, অর্ধশতরান এসেছে শুভমান গিল ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা উইকেটের মধ্যেই রয়েছেন। এই তিনজনেরই প্রথম একাদশে থাকার সম্ভাবনা। সাউদাম্পটনের উইকেটে পেস ও ক্যারি থাকবে। তবে বৃষ্টি না হলে স্পিনাররা সুবিধা পেতে পারেন। সেই কারণে ভারত রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে খেলিয়ে তিন পেসারে নামতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+