আইপিএল ২০১০-এর মতো পরিস্থিতি, একই ভাবে এবারও ঘুরে দাঁড়াতে পারবে কি সিএসকে?

আইপিএল ২০১০-এর মতো পরিস্থিতি, একই ভাবে ঘুরে দাঁড়াতে পারবে কি সিএসকে?

আইপিএল ২০২০-তে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। ক্রিকেট প্রেমীরা যে এমএস ধোনিকে দেখতে অভ্যস্ত, তিনি ব্যাট হাতে নিরাশ করে চলেছেন। ব্যর্থ হচ্ছে গোটা দল। লিগ তালিকার শেষের দিকে থাকা সিএসকে এমন দুঃসহ পরিস্থিতির মুখে পড়ল এক দশক পর। ২০১০ সালে শেষবার এমন অবস্থায় পড়েছিল এমএস ধোনির দল। সেবার ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হলুদ ব্রিগেড। এবার কি একই রকম মিরাকেল ঘটা সম্ভব।

সিএসকে-র বর্তমান পরিস্থিতি

সিএসকে-র বর্তমান পরিস্থিতি

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। চার ম্যাচ খেলে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে এমএস ধোনির দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচ না জিতলে প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন ছাড়খাড় হয়ে যেতে পারে চেন্নাইয়ের।

২০১০-এর ক্যামব্যাক

২০১০-এর ক্যামব্যাক

২০১০ সালের আইপিএলেও সাত ম্যাচ খেলার পর লিগ তালিকার ষষ্ঠ কিংবা সপ্তম স্থানে অবস্থান করছিল চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিরাকেল ঘটিয়েছিল এমএস ধোনির দল। একের পর এক ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে ওঠা শুধু নয়, চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। সেটাই ছিল ধোনিদের প্রথম আইপিএল খেতাব।

এবারও মিরাকেল ঘটতে পারে

এবারও মিরাকেল ঘটতে পারে

চলতি আইপিএলে এখনও পর্যনিত মাত্র দুটি ম্যাচ জেতা চেন্নাই সুপার কিংসের পক্ষে প্লে অফে পৌঁছনো এখনও সম্ভব। সেক্ষেত্রে অবশিষ্ট সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিততেই হবে এমএস ধোনিদের। ছটি ম্যাচ জিতলে হেসেখেলে নক-আউটে পৌঁছবে সিএসকে।

পার্থক্য রয়েই যাচ্ছে

পার্থক্য রয়েই যাচ্ছে

১০ বছর আগে ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া হয়ে ওঠেনি ভারতের। স্বপ্নের ফর্মে থাকা সিএসকে অধিনায়ক এমএস ধোনি, তখন বিশ্বসেরা ফিনিশার হয়ে উঠেছেন। একের পর এক কঠিন ম্যাচ জেতাচ্ছেন। সেবার চেন্নাই সুপার কিংস দলে সুরেশ রায়না নামের এক বিধ্বংসী ক্রিকেটারও ছিলেন, যিনি এবারের আইপিএল খেলছেন না। অন্যদিকে এবারের ধোনি ১০ বছর আগের তুলনায় অনেক বেশি মন্থর, ক্লান্ত। তাই এবার মিরাকেল ঘটার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+