Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন্মদিনের আগেই নয়া সম্পর্কে সিলমোহর হার্দিকের, পাণ্ডিয়ার বান্ধবী মাহিকা শর্মা সম্পর্কে জানুন

আজ হার্দিক পাণ্ডিয়ার জন্মদিন। ৩২ বছর পূর্ণ হলো ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারের। তবে জন্মদিনের আগেই বড় চমক দিলেন হার্দিক।

মুম্বই বিমানবন্দরে হার্দিকের সঙ্গে দেখা গিয়েছিল মাহিকা শর্মাকে। সেই মাহিকার সঙ্গেই নতুন সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

গত বছরই নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় হার্দিকের। এরপর এষা গুপ্তার সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে দেন খোদ এষা। গত মাস থেকেই হার্দিকের সঙ্গে মাহিকার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় হার্দিক নিজের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি জুম করেই হার্দিকের ভক্তরা নিশ্চিত হয়ে যান মাহিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন হার্দিক। মাহিকাকে দেখা গিয়েছিল চিতার ছবিওয়ালা বাথরোব পরিহিত অবস্থায়, যেটি হার্দিককেও পরে থাকতে দেখা গিয়েছিল। এ ছাড়া তাঁর হাতের আঙুলে হার্দিকের জার্সি নম্বর ৩৩ নম্বর লেখা নেটিজেনদের নজর এড়ায়নি। এরপর দুজনে একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করায় হার্দিক-মাহিকার নতুন সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতে থাকে।

অবশেষে গতকাল হার্দিক ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি শেয়ার করেন। তার একটিতে দেখা যাচ্ছে তিনি বিচের ধারে মাহিকার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। আরেকটিতে দেখা গিয়েছে হার্দিক ও মাহিকা দাঁড়িয়ে রয়েছেন, একে অপরের হাতে হাত রেখে। হার্দিক পুত্র অগস্ত্য, মা ও দিদার ছবির সঙ্গে জন্মদিনের কেকের ছবিও পোস্ট করেছেন। মাহিকার ইনস্টাগ্রাম স্টোরিতেও হার্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।

মাহিকা জনপ্রিয় মডেল। দিল্লির নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনা। অর্থনীতিতে স্নাতক হন গুজরাতের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি থেকে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে এক বছর কমিউনিটি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন।

বছর চব্বিশের মডেল মাহিকা মণীশ মালহোত্রা, অনিতা ডোংরে, তরুণ তাহিলিয়ানির মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনদের সঙ্গে কাজ করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার। বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। অভিনয় করেছেন ইনটু দ্য ডাস্ক, পিএম নরেন্দ্র মোদীর মতো ছবিতে। বেশ কিছু মিউজিক ভিডিওতেও মাহিকার উপস্থিতি রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+