সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে উত্তাল দেশ, ক্ষমা চাইলেন হরভজন

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠতেই ক্ষমা চাইলেন হরভজন সিং। খালিস্তানি জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে শহিদ বলে উল্লেখ করা পোস্টার শেয়ার করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন ভাজ্জি।

সোশ্যাল মিডিয়ায় ভাজ্জির বিতর্কিত পোস্ট ঘিরে উত্তাল দেশ

আজ টুইটার ও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে হরভজনের সাফাই, হোয়াটসঅ্যাপে পেয়ে তা শেয়ার করেছিলাম এর অন্তর্নিহিত অর্থ না বুঝেই। আজ টুইটার ও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে হরভজনের সাফাই, হোয়াটসঅ্যাপে পেয়ে তা শেয়ার করেছিলাম এর অন্তর্নিহিত অর্থ না বুঝেই। ভিন্দ্রানওয়ালের ছবি-সহ আরও যে ব্যক্তিদের ছবি ওই পোস্টে ছিল এবং যে বক্তব্য লেখা ছিল তার সঙ্গে তিনি কোনওভাবেই সহমত পোষণ করেন না বলেই ভুল স্বীকার করে দাবি করেছেন হরভজন। তিনি আরও লিখেছেন, আমি নিজে একজন শিখ এবং দেশের জন্য লড়াই করতে প্রস্তুত। দেশবিরোধী কোনও কাজে যুক্ত থাকার প্রশ্নই নেই। দেশবাসীর আবেগে আঘাত করার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন হরভজন। তাঁর কথায়, দেশবিরোধী কার্যকলাপকে কখনও সমর্থন করিনি, করবও না। দেশের হয়ে ২০ বছর ঘাম ঝরিয়েছি। তাই দেশবিরোধী কোনও কিছুকে সমর্থনের প্রশ্নই নেই।

বিচ্ছন্নতাবাদী, বিতর্কিত জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ব্লু স্টারে নিহত হন। অকাল তখত বিতর্কিত এই নেতাকে শহিদের মর্যাদা দেয়। হরভজন গতকাল যে ছবি শেয়ার করে প্রণাম নিবেদন করেছিলেন তাতে ভিন্দ্রানওয়ালে-সহ কয়েকজনের ছবি ছিল। তাতে লেখা ছিল ১৯৮৪ সালে ১ থেকে ৬ জুনের অপারেশনে শ্রী হরিমন্দির সাহিবে শহিদদের প্রতি শ্রদ্ধা। হরভজন তা শেয়ার করে শ্রদ্ধা জানানোয় খলিস্তানি জঙ্গি নেতাকে সম্মান প্রদর্শনে বিতর্কের ঝড় ওঠে। যে কারণে আজ নিঃশর্ত ক্ষমা চাইলেন ভাজ্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+