ধোনির অধিনায়কত্ব - অবসরের পর আঙুল তুললেন গম্ভীর!

অধিনায়ক হিসাবে গোটা ক্রিকেট বিশ্ব মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় মাতে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাতকারে তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর তাঁর অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুললেন

অধিনায়ক হিসাবে গোটা ক্রিকেট বিশ্ব মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় মাতে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাতকারে তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর তাঁর অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুললেন। মাত্র কয়েকদিন হয়েছে গম্ভীর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তারপর আবারও একবার জল্পনা তৈরি হল ধোনি-গম্ভীর সম্পর্ক নিয়ে।

অবসরের পরই অবশ্য গম্ভীর বলেছিলেন তাঁর ও ধোনির সম্পর্কে কোনও ফাটল ছিল না। কিন্তু সাম্প্রতিক সাক্ষাতকারে ২০১২ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্য়াঙ্ক সিরিজে অধিনায়ক ধোনির একটি সিদ্ধান্ত নিয়ে তাঁর অধিনায়কত্বকে কাঠগড়ায় তুললেন গম্ভীর।

কী সেই সিদ্ধান্ত?

কী সেই সিদ্ধান্ত?

সিরিজ শুরুর আগে ধোনি সচিন, সেওয়াগ ও গম্ভীর এই তিন সিনিয়র খেলোয়াড়কে একসঙ্গে দল খেলাবেন না বলে সোচ্চার হয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, তিনজন সিনিয়র দলে থাকা মানে ফিল্ডিংয়ে বেশ কিছু অতিরিক্ত রান বেরিয়ে যাবে। তাই ২০১৫ বিশ্বকাপের কথা ভেবে তিনজনকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হবে জানান ধোনি।

কার্যক্ষেত্রে কী হয়

কার্যক্ষেত্রে কী হয়

সিরিজের প্রথম তিন ম্যাচে তিনজনের মধ্য়ে দুজন দুজন করে খেললেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোবার্টে বোনাস পয়েন্ট নিয়ে জিততেই হবে এমন অবস্থায় তিনজনকেই একসঙ্গে খেলিয়েছিলেন ধোনি। সেওয়াগ (১৬ বলে ৩০) ও সচিনের দুর্দান্ত শুরুর ভিতের উপর দাঁড়িয়ে কোহলি ৮৬ বলে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন। গম্ভাীর খেলেছিলেন ৬৪ বলে ৬৩ রানের অ্যাঙ্কর ইনিংস। ভারত শ্রীলঙ্কার ৩২১ রানের লক্ষ্যমাত্রা ৩৭ ওভারে তুলে বোনাস-সহ জিতেছিল।

গম্ভীরের অভিযোগ

গম্ভীরের অভিযোগ

গম্ভীর জানিয়েছেন ধোনির সেই সিদ্ধান্ত তাঁর কাছে বড় ধাক্কা ছিল। তাঁর মতে খেলোয়াড়ের বয়স নয়, তিনি রান করতে পারছেন কিনা সেটাই বিচার্য হওয়া উচিত। তবে দেখতে হবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে তিনি যেন 'লায়াবিলিটি' না হয়ে ওঠেন।

কোনও একটি ভুল

কোনও একটি ভুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ধোনির সিদ্ধান্ত বদল নিয়েও প্রশ্ন তুলেছেন গম্ভীর। তিনি বলেন, ধোনি যখন তাঁর সিদ্ধান্তে অটল থাকতে পারেননি তখন নিশ্চয় তাঁর দুই সিদ্ধান্তের একটি ভুল ছিল। তাঁর মতে ধোনির একটি সিদ্ধান্তে অটল থাকাই উচিত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+