ISL: দর্শকদের জন্য স্টেডিয়ামের দোর খুলে দিল এফএসডিএল, রবিবারের ফাইনাল দেখতে পারবেন মাঠে বসেই
দর্শকদের জন্য স্টেডিয়ামের দোর খুলে দিল এফএসডিএল, রবিবারের ফাইনাল দেখতে পারবেন মাঠে বসেই
অবশেষে দর্শক ফিরছে আইএসএল-এ। দীর্ঘ দু'বছর পর দর্শকের পায়ের স্পর্শ পড়বে স্টেডিয়ামে আইএসএল-এর কোনও ম্যাচকে কেন্দ্র করে। দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা খোলার কথা ঘোষণা করল এফএসডিএল।

রবিবার (২০ মার্চ) আইএসএল-এর ফাইনাল ম্যাচ। খেতাবি লড়াইয়ের উত্তাপ মাঠে বসে উপভোগ করতে পারবেন সমর্থকেরা। ম্যাচটি আয়োজিত হবে উপকূল রাজ্য গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। পঞ্চাশ বা পঁচাত্তর শতাংশ নয়, একেবারে একশো শতাংশো দর্শকের জন্যই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট।
ফাইনালের টিকিট অফ লাইনে কেনার কোনও ব্যবস্থা নেই। ফাইনালের টিকিট কেনা যাবে অনলাইনে। টিকিটের মূল্য সাধারণের নাগালের মধ্যেই রাখা হয়েছে। এফএসডিএল টিকিটের মূল্য ৯৯ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে বেধে দিয়েছে। তবে, মাঠে আসার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করেছে আয়োজকরা। যেই ফুটবলপ্রেমীরা ফাইনাল ম্যাচের সাক্ষী থাকতে মাঠে হাজির হবেন তাঁদের অবশ্যই করোনার উভয় ডোজের টিকা থাকতে হবে। যদি কারোর দু'টি ডোজের টিকা না নেওয়া থাকে তা হলে সংশ্লিষ্ট সমর্থককে গত চব্বিশ ঘণ্টার আরসি- পিসিআর রিপোর্ট দেখাতে হবে।
এই মুহূর্তে সেমিফাইনাল পর্বের খেলা চলছে আইএসএল-এ। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়েছে লিগ শিল্ড জয়ী জামশেদপুর এফসি। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন কেরলের সাহাল আব্দুল সামাদ। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে এটিকে মোহনবাগানকে। ম্যাচের ১৮ মিনিটে লিস্টন কোলাসোর দুর্দান্ত ক্রস থেকে পায়ের ছোট্ট ছোঁয়ায় এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণ। প্রথমার্ধেই ম্যাচে সমতচা ফিরিয়ে আনে হায়দরাবাদ এফসি। প্রথমার্ধের অ্যাডে়ড টাইমে নিজাম শহরের দলকে সমতায় ফেরায় বার্থেলোমিউ ওগবেচে। ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন মহম্মদ ইয়াসির। এটিকে এমবির কফিনে প্রথম লেগের সেমিফাইনালে শেষ পেরেক পুতে দেন সিভেরিও।
মঙ্গলবার (১৬ মার্চ) প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলা হবে বুধবার (১৬ মার্চ)। রবিবার (২০ মার্চ) সমর্থকদের সামনে খেতাবি লড়াইয়ে খেলবে দুই সেমিফাইনালের বিজয়ী দল।












Click it and Unblock the Notifications