প্রশংসার আড়ালেই ক্যাপ্টেন কোহলিকে বিরাট খোঁচা সুরেশ রায়নার

ভারতীয় অনূর্ধ্ব ১৯ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেও সিনিয়র দলের অধিনায়ক হিসেবে দেশকে একটাও আইসিসি ট্রফি এনে দিতে পারেননি বিরাট কোহলি। এমনকী সে কারণে লিওনেল মেসি আর্জেন্তিনার হয়ে কোপা আমেরিকা জেতার পরও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে বিদ্ধ হতে হয় ক্যাপ্টেন কোহলিকে। বিরাটকে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি বা এশিয়া কাপ খেলার পরামর্শ দিয়ে মূলত ব্রাজিল ভক্তরা বোঝাতে চেয়েছিলেন কোপা গুরুত্বহীন টুর্নামেন্ট, আসল বিশ্বকাপ! যে বিশ্বকাপ অধিনায়ক বিরাট কোহলিও জেতেননি। তবে এবার তার চেয়ে আরেক ধাপ এগিয়ে গেলেন একদা বিরাটের সতীর্থ সুরেশ রায়না।

বিরাট খোঁচা

বিরাট খোঁচা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড বৃষ্টিবিঘ্নিত ফাইনালেও আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিরাট যেবার দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতান সেবার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারাতে পেরেছিলেন। অথচ সেই কেনের দলের কাছে হেরেই ২০১৯ সালের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। এবার প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পরাজয়ের পর বিরাটদের গায়ে লেগে গিয়েছে চোকার্স তকমা। কিউয়িদের এতদিন চোকার্স বা আন্ডারডগ তকমা নিয়ে খেলতে হতো। সুরেশ রায়না একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে বিরাট কোহলিকে খোঁচা দিয়ে বলেন, আপনারা বিরাটের আইসিসি ট্রফি না জেতা নিয়ে কথা বলছেন, অথচ বিরাট তো এখনও আইপিএল ট্রফিই জেতেননি!

জুতো মেরে গরু দান

জুতো মেরে গরু দান

অগাস্টের গোড়াতেই ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ। তার আগে বিরাটকে এভাবে খোঁচা দিয়ে খানিকটা জুতো মেরে গরু দানের মতো প্রশংসাও করেছেন রায়না। ভারতীয় দলে বিরাটের একদা-সতীর্থ রায়না বলেন, বিরাট যে এক নম্বর অধিনায়ক তা তাঁর রেকর্ডেই পরিষ্কার। তাঁর নেতৃত্বে অনেক সাফল্যও পেয়েছে ভারত। আমার মতে, বিরাট বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে তাঁকে আরও সময় দেওয়া দরকার। দুটি টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ সামনে রয়েছে। তবে বিশ্বকাপ ফাইনালে ওঠা সহজ নয়। সাফল্যের পাশাপাশি মাঝেমধ্যে কোনও কিছু হাতছাড়াও হবে, এটাই বাস্তব।

দায়িত্বের কথা স্মরণ

দায়িত্বের কথা স্মরণ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রিজার্ভ ডে-তে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা দ্রুত প্যাভিলিয়নে না ফিরলে ভারতকে হারতে হতো না বলে অনেকেই মনে করছেন। হারের জন্য ব্যাটিং বিভাগের দিকে আঙুল তুলে রায়না বলেন, বড় ব্যাটসম্যানকে পার্টনারশিপ গড়ায় মনোযোগী থেকে দায়িত্ব নিতে খেলতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালটাও তেমনই একটি উদাহরণ। অনেকে ইংল্যান্ডের পরিবেশের কথা বললেও আমার মনে হয় ব্যাটিং বিভাগে খামতি ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+