আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানদের তালিকায় একমাত্র ভারতীয় কে?

আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটসম্যানদের তালিকায় একমাত্র ভারতীয় কে?

আগামী ৯ এপ্রিল থেকে ভারতে শুরু হতে চলেছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টে ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে ভারতীয় তারকারা আগামী আইপিএলে কেমন পারফরম্যান্স করেন, সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই আবহে দেখে নেওয়া যাক আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা পাঁচ ব্যাটস্যানের তালিকা।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৬ সালের আইপিএলের ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেবার জ্বলে উঠেছিল অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। সেবার ১৬ ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন আরসিবি অধিনায়ক। চারটি শতরান ও সাতটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেবার বিরাটের সর্বোচ্চ স্কোর ছিল ১১৩। আইপিএলের এক ইনিংসে এত রান আর কোনও ব্যাটসম্যান করতে পারেননি।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালের আইপিএলে ১৭ ম্যাচ খেলে ৮৪৮ রান করেছিলেন অস্ট্রেলিয় ওপেনার। সেবার ৯টি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল ওয়ার্নারের দল।

কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৭৩৫ রান করেছিলেন কেন। আটটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।

ক্রিস গেইল ও মাইক হাসি

ক্রিস গেইল ও মাইক হাসি

২০১২ সালের আইপিএলে ১৫টি ম্যাচ খেলে ৭৩৩ রান করেছেন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সেবার একটি শতরান ও সাতটি অর্ধশতরান এসেছিল ক্যারিবিয়ান লিজেন্ডের ব্যাট থেকে। ২০১৩ সালের আইপিএলে সম পরিমাণ রান করেছিলেন মাইক হাসি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান।

ক্রিস গেইল

ক্রিস গেইল

তালিকার পঞ্চম স্থানেও রয়েছেন ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে ৭০৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে গেইলের ব্যাট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+