রশিদের অনবদ্য ক্যাচে আপ্লুত ক্রিকেট সার্কিট
রশিদ খানের অনবদ্য ফিল্ডিংয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সমর্থকেরা।
বৃহস্পতিবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে হাজির থাকা হাজার হাজার ক্রিকেট প্রেমী শুধু দুই দলের বির্ধ্বংশী ব্যাটিংয়েরই সাক্ষী থাকেনি, পাশাপাশি সাক্ষী থেকেছে দুই দলের অনবদ্য ফিল্ডিংয়েরও।

এই ম্যাচে এবি ডিভিলিয়ার্সের নেওয়া অ্যালেক্স হেলসের ক্যাচ এখনও চোখের সামনে ভাসছে ক্রিকেট প্রেমীদের। যদি খুব ভুল না হয়, তাহলে সেই ক্যাচের স্মৃতি কখনই ভুলবেন না ক্রিকেট পাগল মানুষেরা।
কিন্তু এবিডির এই ক্যাচের জৌলুসে যার ক্যাচ অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে তিনি হলেন রশিদ খান।
এই ম্যাচেই প্রথম ইনিংসে নেওয়া রশিদের ক্যাচ এক বারের জন্য মনে করিয়ে দিতে বাধ্য ট্রেন্ট বোল্টের নেওয়া বিরাট কোহলির অবিশ্বাস্য ক্যাচকে।
বোল্টের মতো এক ইঞ্চির ফারাকে ক্যাচ নিতে না হলেও, এই ক্যাচ বেশ কঠিন ছিল রশিদের জন্য।
আরসিবির ইনিংসের ২০তম ওভারের ঘটনা সিদ্ধার্থ কলের বলে মারা কলিন ডি গ্র্যান্ডহোমের শট ঠিক মতো অনুমান করতে না পেরে এগিয়ে আসেন রশিদ। কিন্তু পরক্ষণেই তিনি বুঝে যান বলটা তাঁর পিছনে পরবে। সেই সময় উচ্চতায় অনেকটাই কম রশিদ লাফিয়ে এক হাতে লুফে নেন সেই ক্যাচ।
রশিদের নেওয়া এই ক্যাচের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। তাঁর সেই ক্য়াচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বোলার হিসেবে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করে নিয়েছেন রশিদ। পাশাপাশি তাঁর নেওয়া এই ক্যাচ প্রশংসা কুড়াতে শুরু করেছে ক্রিকেট সার্কিটে।












Click it and Unblock the Notifications