তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, কেঁপে উঠল কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেখুন ভিডিও
তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, কেঁপে উঠল কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেখুন ভিডিও
শুক্রবার আফগানিস্তানে ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক স্টেডিয়ামে মারাত্মক বিস্ফরণে কেঁপে উঠল কাবুল। জানা গিয়েছে চার জন এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। আফগাসিন্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর জানিয়েছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-র মুখ্য আধিকারিক নাসিব খান বিবৃতিতে বলেছেন, "শাপাগিজা লিগে দুই দলের মধ্যে খেলা হচ্ছিল। এই ম্যাচের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। দর্শকদের মধ্যে থাকা চার জন নাগরিক এই বিস্ফোরণে আহত হয়েছেন।" বিবৃতিতে তিনি এ-ও উল্লেখ করেছেন যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের স্টাফ এবং ক্রিকেটাররা সুরক্ষিত রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত সামনে আসেনি।
এই বিস্ফোরণটি হওয়ার পর কয়েক সেকেন্ডের একটি ভিডিও মাঠের মধ্যেই উপস্থিত এক দর্শক রেকর্ড করেন যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ম্যাচ দেখতে আসা ক্রিকেট সমর্থকেরা প্রাণের ভয়ে স্টেডিয়াম ছেড়ে বেরেয়ে যাওয়ার চেষ্টায় হুড়োহুড়ি শুরু করে দিয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র জাডরান জানিয়েছেন গ্রেনেড থেকে এই বিস্ফোরণটি ঘটে। এর কারণে বেশ কিছুটা সময় খেলা বন্ধ ছিল। যদিও বিস্ফোরণের প্রভাব ম্যাচে পড়েনি। অন্যান্য দেশে যেখানে ম্যাচে মধ্যে বিস্ফোরণ হলে পত্রপাঠ সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের এবং বিশেষ ব্যবস্থা করে নিরাপদে সমর্থকদের মাঠ থেকে বের করার তোরজোড় শুরু হয়, সেখানে সাময়িক সময় খেলা বন্ধ থাকার পর দ্বিতীয় ইনিংস শুরু হয় এবং সম্পূর্ণ হয় ম্যাচ।
আইপিএল-এর ধাঁপেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড শাপাগিজা লিগ শুরু করে। এটি একটি টি-২০ লিগ। ২০১৩ সালে এই লিগ শুরু করা হয়। এটি এই লিগের দশম সংস্করণ। শুরুর দিকে পাঁচটি দল নিয়ে এই লিগ শুরু হয়। উদ্বোধনী বছর এই লিগ জিতেছিল স্পিনঘার টাইগার্স। কিন্তু আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউস হয়ে ওঠার সঙ্গে দল সংখ্যা বাড়ে এই লিগের। আরও তিনটি নতুন দল যোগ দেয়। দেশের বিভিন্ন প্রদেশের প্রতিনিধিত্ব করে এই আটটি দল।












Click it and Unblock the Notifications