দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইংল্যান্ডের বদলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইংল্যান্ডের বদলা

দেশের মাটিতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও ইংল্যান্ডের কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইয়ন মর্গ্যানরা। ওয়ান ডে সিরিজ হারের মধুর বদলা নিল ইংল্যান্ড। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কের এই হাই স্কোরিং ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ও জনি বেয়ারস্টো।

টসে জেতে দক্ষিণ আফ্রিকা

টসে জেতে দক্ষিণ আফ্রিকা

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৬ রান করেন হেইনরেইচ ক্লাসেন। ২৪ বলে ৪৯ রান করেন ওপেনার টেম্বা বাভুমা। ৩৫ রান করেন প্রোটিয়া অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন টম কুরান ও বেন স্টোকস।

ইংল্যান্ডের জবাব

ইংল্যান্ডের জবাব

২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জেসন রয়কে (৭) শুরুতেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। দলের অপর ওপেনার জোস বাটলার ২৯ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন জনি বেয়ারস্টো। ৩৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ২২ বলে ৫৭ রানে অপরাজিত থেকে ইংল্য়ান্ডকে ম্যাচ জেতান অধিনায়ক ইয়ন মর্গ্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট নেন লুঙ্গি এনগিদি।

ইংল্যান্ডের বদলা

ইংল্যান্ডের বদলা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে সাত ম্যাচের ওয়ান ডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। সেই হারের মধুর বদলা নিলেন ইয়ন মর্গ্যানরা। এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

আগামী মার্চে ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২ মার্চ দুই দলের মধ্যে প্রথম ওয়ান ডে হবে ধর্মশালায়। উত্তরপ্রদেশের লখনৌ-র একানা স্টেডিয়ামে ১৫ মার্চ হবে দ্বিতীয় ওয়ান ডে। ১৮ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে তৃতীয় ওয়ান ডে-তে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+