লর্ডসে অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ডের লিড এনে রুটের বহু নজির, সৌরভের ভিডিও ভাইরাল

লর্ডস টেস্টে একাই ইংল্যান্ডকে ভারতের চেয়ে এগিয়ে রাখলেন জো রুট। প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের জবাবে আজ টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৯১ রানে। ৩২১ বলে ১৮০ রান করে অপরাজিত থাকেন জো রুট। প্রথম ইনিংসে লিড ২৭ রানের। ভারতের সফলতম বোলার মহম্মদ সিরাজ। এদিন বহু নজির গড়লেন রুট।

অধিনায়কোচিত ইনিংস

অধিনায়কোচিত ইনিংস

জো রুট ক্রিজে কাটিয়েছেন ৫৩৩ মিনিট। মেরেছেন ১৮টি চার। সঙ্গীর অভাবে চলতি বছরে তৃতীয় দ্বিশতরান পেতেই পারতেন। জনি বেয়ারস্টো ৫৭, জস বাটলার ২৩ ও মঈন আলি ২৭ রান করেন। কনকাসনের আশঙ্কা উড়িয়েও এদিনটা পুরো কাটাতে পারলেন না জেমস অ্যান্ডারসন। জসপ্রীত বুমরাহ-র বল হেলমেটে লেগেছিল। কনকাসন পরীক্ষার পর ব্যাট করতে নেমে শরীরের দিকে ধেয়ে আসা ডেলিভারিগুলিও সামলাচ্ছেন। শেষ উইকেট জুটিতে ভর করে নিজের দ্বিশতরান করতে চেয়ে অভিনব শটও খেলেন রুট। কিন্তু দিনের শেষে মহম্মদ শামির ডেলিভারি জিমির উইকেট ছিটকে দেয়।

সফল সিরাজ

সফল সিরাজ

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম মহম্মদ সিরাজ। ৩০ ওভারে ৭টি মেডেন পান, ৯৪ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। ইশান্ত শর্মার ঝুলিতে ৬৯ রানের বিনিময়ে ৩ উইকেট, ইশান্ত ২৪ ওভার বল করেছেন চারটি মেডেন-সহ জসপ্রীত বুমরাহ ৬টি মেডেন-সহ ২৬ ওভার হাত ঘুরিয়ে ৭৯ রান খরচ করেও উইকেট পাননি। উল্টে নো বলের ফুলঝুরি ছোটান। মহম্মদ শামি ৩টি মেডেন-সহ ২৬ ওভারে ৯৫ রানে ২টি উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা একটি মেডেন-সহ ২২ ওভার করেন, ৪৩ রান খরচ করে একটিও উইকেট পাননি। উইকেটের যা চরিত্র তাতে রবিচন্দ্রন অশ্বিনের অভাব অনুভূত হতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিন প্রথম সেশনে একটিও উইকেট পড়েনি। দ্বিতীয় সেশনে পড়ে ২টি উইকেট। তৃতীয় সেশনে ৫ উইকেট। কাল ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হবে।

রুটের কীর্তি

রুটের কীর্তি

ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করলেন জো রুট। ২০১৫ সালে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালাস্টেয়ার কুক এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। গতকালই গ্রাহাম গুচের ৮৯০০ রানের রেকর্ড টপকে ইংল্যান্ডের সর্বাধিক টেস্ট রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন রুট। টেস্ট অভিষেক থেকে ধরলে দ্রুততম হিসেবে ৯ হাজার রান পূর্ণ করলেন রুট। তিনি এই মাইলস্টোন টপকাতে নিলেন ৮ বছর ২৪৪ দিন, কুকের লেগেছিল ৯ বছর ৯৩ দিন। লর্ডসে চতুর্থ টেস্ট শতরান করে স্পর্শ করলেন অ্যালান ল্যাম্ব, ইয়ান বেল, অ্যালাস্টেয়ার কুকের নজির। লর্ডসে সবচেয়ে বেশি ৬টি করে টেস্ট শতরান রয়েছে মাইকেল ভন ও গ্রাহাম গুচের। পাঁচটি করে রয়েছেন কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু স্ট্রসের। দিলীপ বেঙ্গসরকারের লর্ডসে টেস্ট শতরানের সংখ্যা ৩।

দ্রুততম ৯ হাজার

দ্রুততম ৯ হাজার

সবচেয়ে কম ১৭২টি টেস্ট ইনিংসে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার দখলে। রাহুল দ্রাবিড়ের লেগেছিল ১৭৬টি টেস্ট ইনিংস। রুটের লাগল ১৯৬টি টেস্ট ইনিংস, কুক নিয়েছিলেন ২০৪টি টেস্ট ইনিংস। সচিন তেন্ডুলকর টেস্ট কেরিয়ারের ১৪ বছর ৪৮তম দিনে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন ১৭৯তম ইনিংসে। কুক অবশ্য রুটের চেয়ে এগিয়ে রইলেন বয়সের নিরিখে। ৩০ হাজার ১৫৯ দিনে কুক ৯ হাজার রান পূর্ণ করেছিলেন। রুট রইলেন দ্বিতীয় স্থানে ৩০ বছর ২২৭ দিনে ৯ হাজার রান পেরিয়ে।

আরও নজির

টেস্টে কুকের শতরান রয়েছে ৩৩টি, কেভিন পিটারসেনের ২৩টি। কেপির ঘাড়ে ইতিমধ্যেই নিঃশ্বাস ফেলতে শুরু করলেন ইংল্যান্ড অধিনায়ক। ২২তম টেস্ট শতরান করে তিনি স্পর্শ করলেন চার পূর্বসূরীর নজির। জিওফ্রে বয়কট, কলিন কাউড্রে, ইয়ান বেল ও ওয়ালি হ্যামন্ড রুটের আগে ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট শতরান করেছেন। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে রুট একাদশ টেস্ট শতরান পেলেন। চলতি বছরে পঞ্চম। একমাত্র কুক দেশের অধিনায়ক হিসেবে ১২টি টেস্ট শতরান করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে সর্বাধিক শতরানকারীর নিরিখে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও অ্যালাস্টেয়ার কুকের নজির এদিন স্পর্শ করলেন রুট। ভারত-ইংল্যান্ড সিরিজে সকলেরই টেস্ট শতরানের সংখ্যা ৭। তবে প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এদিন নিয়ে ৬ বার দেড়শোর বেশি রান করলেন রুট। অপরাজিত থাকলেন ১৮০ রানে। সঙ্গীর অভাবে হাতছাড়া হল চলতি বছরে তৃতীয় দ্বিশতরান। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের পর চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধেও ডাবল সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ড অধিনায়ক।

ধরাছোঁয়ার বাইরে

২০১১ সালে ইয়ান বেল এক ক্যালেন্ডার ইয়ারে পাঁচটি টেস্ট শতরান করেছিলেন। আজ সেই নজিরও স্পর্শ করলেন জো রুট। তবে রুটই প্রথম ইংল্যান্ডের অধিনায়ক যিনি এক ক্যালেন্ডার ইয়ারে পাঁচটি শতরান হাঁকালেন। কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় তথা বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্টে ২ হাজার রানও এদিন পূর্ণ করেছেন তিনি। চলতি বছরে টেস্টে বিশ্বের কোনও ক্রিকেটার পারফরম্যান্সের নিরিখে রুটের ধারেকাছে নেই। ১০টি টেস্টে ১৯টি ইনিংসে তাঁর রান এখন ১২৪৪। সর্বাধিক ২২৮। গড় ৬৯.১১। স্ট্রাইক রেট ৫৭.১১। একবারও তিনি চলতি বছর টেস্টে শূন্য রানে আউট হননি।

লর্ডসে এদিনও খেলা দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসের নতুন স্ট্যান্ডগুলির প্রশংসা করে গোটা পরিবেশ দেখে মুগ্ধ নস্ট্যালজিক মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+