IND vs ENG: শেষ ম্যাচে সম্মানের লড়াই, দলে একটি পরিবর্তন করেই ধরমশালায় খেলতে নামছে ইংল্যান্ড
বৃহস্পতিবার থেকে ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই ভারত ৩-১ ফলে এগিয়ে গিয়েছে। ফলে সিরিজ জয়ের সম্ভাবনা আগেই বিলীন হয়ে গিয়েছে ব্রিটিশদের। শেষ ম্যাচ ইংল্যান্ডের কাছে সম্মানের লড়াই। এই ম্যাচে জিতে সিরিজের শেষটা ভালো ভালোয় করতে চাইছে বেন স্টোকসের দল।
বিগত ম্যাচগুলির মতোই শেষ ম্যাচের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। ৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ৫ম এবং শেষ টেস্টের জন্য ইংল্যান্ড তাদের একাদশের নাম ঘোষণা করে দিল ম্যাচের আগেরদিনই। রাঁচিতে চতুর্থ টেস্ট থেকে অলি রবিনসনকে দলে নিয়ে এসেছেন মার্ক উড। ইংল্যা্ন্ড দলে একটি মাত্র পরিবর্তন হল।

ধরমশালার পরিবেশ দেখে মনে করা হয়েছিল, এক জন অতিরিক্ত পেসার খেলাবে ইংল্যান্ড। অর্থাত্, এক জন স্পিনারকে বসিয়ে উডকে নেওয়া হবে। কিন্তু সেটা করল না ইংল্যান্ড। ধরমশালার মাঠ পেস সহায়ক। কয়েক দিন আগে রঞ্জির একটি ম্যাচে এই মাঠে ৩৬টি উইকেট পড়েছিল। সব উইকেটগুলিই নিয়েছিলেন পেসারেরা। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচে দুই স্পিনার খেলাচ্ছে ইংল্যান্ড।ম্যাচের আগেরদিন অনুশীলনে এসে অধিনায়ক বেন স্টোকস সহ কোচ-সাপোর্ট স্টাফরা পিচের চরিত্র খতিয়ে দেখেন। তারপরই অতিরিক্ত পেসার না খেলিয়ে ভারসাম্যযুক্ত প্রথম একাদশ বাছাই করার সিদ্ধান্ত নেয়। হার্টলির সঙ্গে শোয়েব বসিরকেও প্রথম একাদশে রাখা হয়।
ম্যাচের আগের দিন স্টোকস বলেন, 'সিরিজের ফলাফল ৩-১ মানেই আমরা পিছিয়ে থেকে শুরু করব তা কিন্তু নয়। এই সফরে অনেক বিষয়ে আমরা দল হিসেবে উন্নতি করেছি। প্রত্যেকে আরও ফিট রয়েছে। এই মাঠে খেলার অনুভূতি সত্যিই আলাদা। শেষ ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।" বসিরকে দলে রাখা হলেও তাঁর সামান্য অসুস্থতা আছে।
স্টোকস যদিও আশাবাদী যে বশির অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন। যদি একান্তই বসির খেলতে না পারেন তার জন্য স্কোয়াডে বিকল্পও থাকছে। পেসার অ্যাটকিনসন এবং ড্যান লরেন্সকে (যিনি পার্ট-টাইম অফ স্পিন বোলিং করেন) ১৪ সদস্যের গ্রুপে রাখা হয়েছে। যদি এমন হয় (বশির একান্তই খেলতে না পারে) তাহলে আমাদের বিবেচনা করতে হবে যে কাকে তাঁর বিকল্প নেব। আমি খুব বেশি এগিয়ে চিন্তা করিনি। এটি একটি বড় সমস্যা নয়, আমরা কেবল যে কোনও কিছুর জন্যই তৈরি থাকছি।
ইংল্যান্ডের প্রথম একাদশ- জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বসির
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications