ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজও হার হরমনপ্রীতদের, চতুর্থ টি২০-তে জয়ী অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজও হার হরমনপ্রীতদের, চতুর্থ টি২০-তে জয়ী অস্ট্রেলিয়া

ওয়ান ডে-র পর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ সিরিজও হেরে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। কাজে এল না ওপেনার স্মৃতি মান্ধানার দুর্দান্ত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ যুদ্ধে অবশেষে জয় হাসিল করল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে হেরে যাওয়া সিরিজের চতুর্থ ম্যাচ জিততে সক্ষম হল অজিরা।

এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে হওয়া তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের মহিলা ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলেন হরমনপ্রীত কৌররা। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার স্মৃতি মান্ধানা। তবে এদিন ব্যর্থ হন শেফালি ভার্মা, হারলিন দেওলরা। ২৬ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হরমনপ্রীত। ইংল্যান্ডের মহিলা দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন সোফি ইকলেস্টোন।

১৫৪ রানের লক্ষ্যে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয় হাসিল করে হোম টিম। ৫৬ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলে ইংল্যান্ডের ড্যানি ওয়াট। ৪২ রান করেন ন্যাট স্কিভার। ভারতের হয়ে একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও স্নেহ রানা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ সিরিজ হেরে গেলেও চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়াতে সক্ষম হল অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় হওয়া এই ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৪৪ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মিচেল মার্শ। অর্ধশতরান (৫৩) করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন হেডেন ওয়ালশ জুনিয়র।

শুরুটা ভাল করেও ১৯০ রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওপেনার লেন্ডল সিমন্স। ৩ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। জয়ী দলের হয়ে ৩ উইকেট নেন মিচেল মার্শ। ম্যাচের সেরাও হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+