সিরিজ ড্র হলে ২ বছর আগের হারের চেয়েও লজ্জার হবে, ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের আগে কেন এমন বললেন পন্টিং

সিরিজ ড্র হলে ২ বছর আগের হারের চেয়েও লজ্জার হবে, ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের আগে কেন এমন বললেন পন্টিং

১৯ জানুয়ারি! মঙ্গলবার এই দিনেই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের ভাগ্য নির্ণারণ হতে চলেছে। কাল ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে ১০ উইকেটের পুঁজি নিয়ে ভারতের লক্ষ্য ৩২৪ রান। চতুর্থ দিনে সিরাজ-শার্দুলের বোলিং দাপটের পর ম্যাচের শেষ দিন রোহিত-রাহানেদের ব্যাটে ভারত সিরিজ জিতে ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার।

২০১৮ সালে ভারতের সিরিজ জয়

২০১৮ সালে ভারতের সিরিজ জয়

২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে অজিদের ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ডনের দেশে টেস্ট জিতে ইতিহাস লিখেছিলেন বিরাট।

এবার সিরিজের ফল কী

এবার সিরিজের ফল কী

ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের খেলার আগে পর্যন্ত তিন ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। অ্যাডিলেডে ভারতকে পর্যুদস্ত করে অজিরা টেস্ট জেতে। পাল্টা মেলবোর্নে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। সিডনিতে টেস্ট ড্র হয়েছে। সামনে এবার ব্রিসবেন টেস্টের শেষ দিনের লড়াই।

রিকি পন্টিং কী বললেন

রিকি পন্টিং কী বললেন

২০১৮ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে মিস করেছিল অজিরা। বল বিকৃতি কাণ্ডের কারণে নির্বাসিত হয়ে দুজনেই এক বছর ক্রিকেট থেকে বাইরে ছিলেন। সেবার দুই মহারথীকে না পেলেও এবার স্মিথ-ওয়ার্নার দুজনেই খেলছেন। ফলে মঙ্গলবার শেষ পর্যন্ত বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ ড্র হলে, ২ বছর আগের হারের চেয়েও লজ্জার হবে বলে মত রিকি পন্টিংয়ের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে দেওয়া প্রতিক্রিয়া পন্টিং বলেন, 'এবার সিরিজ ড্র হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যে তা দুবছর আগের হারের চেয়েও খারাপ বিজ্ঞাপন হতে চলেছে। স্মিথ চার টেস্টেই খেলল, ওয়ার্নার শেষ দুই টেস্টে খেলেছে, এরপরও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র হলে তা মেনে নেওয়া কঠিন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+