ভারত নয় দুবাই চললেন ধোনি, কারণ সত্যিই চমক দেওয়ার মত

ক্রিকেটে বিনিয়োগ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। 

খেলা এখন আর কোনও দেশ-কালের সীমার মধ্যে আবদ্ধ নয়। তাঁর সীমা অনেক দূর অবধি বিস্তৃত। এমনটাই মত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

তাই ভারতে নয় দুবাইতে ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। দুবাইয়ের প্যাসিফিক স্পোর্টস ক্লাবের সঙ্গে উদ্যোগে অ্যাকাডেমি খুলছেন মাহি। সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ । ১৭ তারিখ ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার আগে নিজের অ্যাকাডেমি নিয়ে খুশি তিনি।

ভারত নয় দুবাই চললেন ধোনি, কারণ সত্যিই চমক দেওয়ার মত

মাহি জানিয়েছেন, 'খেলধুলো এখন বড় আকার ধারণ করেছে, শুধু স্পোর্টসম্যানশিপ ঘিরে এখন খেলধুোল আবর্তিত হয় তা নয়, এটা এখন ব্যবসার বড় প্ল্যাটফর্ম। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বিশাল বিজনেস ম্যাগনেট সকলেই এখন খেলার থেকে লাভবান হন। প্যাসিফিক স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি। আমি যতটা সম্ভব সকলকে সাহায্য করব।'

তবে এই গোষ্ঠীতেই ধোনিই প্রথম ভারতীয় ক্রিকেটার নন, এর আগে যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেওয়াগ এই তালিকায় রয়েছেন। প্যাসিফিক ভেঞ্চারের পক্ষ থেকে পারভেজ খান জানিয়েছেন, এই অ্যাকাডেমির নাম হবে এমএস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+