পুষ্পা অতীত, এ বার বচ্চন পাণ্ডের ভূমিকায় ফিরে এলেন ওয়ার্নার
পুষ্পা অতীত, এ বার বচ্চন পাণ্ডের ভূমিকায় ফিরে এলেন ওয়ার্নার
ক্রিকেট থেকে অবসর নিলে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নাম লেখাবেন ডেভিড ওয়ার্নার। যে ভাবে একের পর এক স্টেপ হবহু নকল করছেন এবং শরীরী ভাষায় যে ভাবে ছবির কলাকুশলীদের মতো এক্সপ্রেশন ফুটিয়ে তুলছেন তাতে অস্ট্রেলীয় কিংবদন্তিকে কোনও অভিনেতা থেকে কম দেখায় না।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বচ্চান পাণ্ডের ট্রেলার। ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছে 'খিলাড়ি' অক্ষয় কুমার। সেই ছবিরই একটি অংশে অক্ষয়ের অভিনয়কে হুবহু নকল করেছেন ওয়ার্নার। এই মুহূর্তে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়া, সেখানে দলের সঙ্গেই রয়েছেন ওয়ার্নার। পাকিস্তান থেকেই 'বচ্চন পাণ্ডের' টাইটেল ট্র্যাকটিতে রিল তৈরি করেছেন ওয়ার্নার।
এর আগে আল্লু অর্জুনের 'পুস্পা-দ্য রাইস'-এর 'শ্রীভাল্লি'র গানেও কোমর দোলাতে দেখা যায় ওয়ার্নারকে। শুধু একা ওয়ার্নার নন, পুষ্পার 'শামি শামি' গানে কোমর দোলাতে দেখা যায় তাঁর সন্তানদের।
পুষ্পার ট্রেলার এডিট করে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ওয়ার্নার। সেখানে অল্লু অর্জুনের মুখের জায়গায় নিজের মুখ এডিট করে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার পর প্রবল ভাবে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। নিজের ছেড়ে যাওয়া জায়গা ফের দখল করেছেন চওড়া ব্যাটের উপর ভর করে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত অ্যাশেজেও কথা বলেছে ওয়ার্নারের ব্যাট। পাশাপাশি ২০২১ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রথমবার খেতাব জেতানোর কারিগর ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনিই ছিলেন ওই অজি দলের প্রধাণ অস্ত্র। ২০২১ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications